× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেডিসন ব্লুতে বড়দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ২০:০৪ পিএম

 রেডিসন ব্লুতে বড়দিন

বড়দিন উদযাপনের আয়োজন করেছে পাঁচ তারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। ‘হল্লি জল্লি কিড্স খ্রীষ্টমাস’ নামে আনন্দময় এক অনুষ্ঠানের আয়োজন করছে হোটেলটি। ক্রিসমাস ইভ ও ক্রিসমাসের দিন ২৪-২৫ ডিসেম্বর দুইদিন ব্যাপি চলবে এই উৎসব।

পুরো পৃথিবী যখন বড়দিন এবং বর্ষ বরণের উল্লাসে মাতছে তখন ঢাকাও পিছিয়ে নেই। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ইতিমধ্যেই সেজেছে বড়দিনের সাজে। হোটেলের লবিটি অপূর্ব ফেরি লাইট দিয়ে একটি বড় ক্রিসমাস ট্রি, সান্টা স্লেই রেইনডিয়ার ও চিটচাট কাফেতে আকর্ষণীয় জিঞ্জারব্রেড হাউস অফ ডেলইট্স সাজানো হয়েছে।

বড়দিনকে কেন্দ্র করে এই দুইদিন ব্যাপি থাকবে একটি কারভিং ও লাইভ স্টেশন, যেখানে মজাদার টার্কি, এশিয়ান স্টিম্ড হট পট, সীফুড থের্মীদর, বীফ স্টেক পরচিনি মাশরুম ইত্যাদি । সুস্বাদু আইটেমে ভরা বড় ডেজার্ট স্টেশনে থাকছে ক্রিস্টমাস আপেল ক্রাম্বল, চকলেট স্লাজ কেক, লেমন মাররিং পাই, ব্লুবেরি ক্যারামেল কেক এবং নানা রকমের মিষ্টান্ন।

মিষ্টি প্রেমিকরা ঘরোয়া ক্রিসমাস কুকিজ, সিনামন স্টার বিস্কুট, ক্রিসমাস কেক এবং একটি অতুলনীয় হট ক্রিসমাস পাঞ্চের আনন্দ নিতে পারবে। মিনি স্নোম্যান থেকে ক্রাঞ্চি ক্রিসমাস স্টার কুকিজ পর্যন্ত, ক্রিসমাস গুডিজ হাউস অফ ডিলাইটস পুরো ডিসেম্বর মাস জুড়ে বিভিন্ন ধরণের ক্রিসমাস ডিলাইট অফার করবে। হোটেলের দেশী বিদেশী অতিথিগণ ব্যস্ত এই সাজের মাঝে আগত বড়দিনের আমেজ উপভোগ করতে।

অথিতিরা ক্রিসমাস ইভ ডিনার করতে পারবেন ৭ হাজার ৫শ টাকায়। শিশুদের জন্য গুনতে হবে ৩ হাজার ৭ শত ৫০ টাকা। এছাড়াও ওয়াটার গার্ডেন ব্রাসারিতে, অতিথিরা ক্রিসমাস ডে লাঞ্চ উপভোগ করতে পারবেন। সাড়ে বারোটা থেকে ৪টা পর্যন্ত লাঞ্চের ব্যাবস্থা ও ডিনার বুফে; দুটোই পাবেন একই দামে। বড়দের জন্য ৮ হাজার টাকা ও শিশুদের জন্য ৪ হাজার টাকা। 

ওয়াটার গার্ডেন টেরেসে শিশুদের জন্য রয়েছে একটি ক্রিসমাস জিঙ্গেল এন্ড জয় কিডস পার্টি যেটি শুরু হবে দুপুর ১২টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে সান্তা ক্লাউস, যাদুকর ও লাইভ সংগীত। শিশুদের পার্টির প্রবেশ মূল্য ১ হাজার ৯শ টাকা।। পুরো আয়োজনের অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে আকর্ষণীয় রাফেল ড্র এর সুযোগ যেখানে বিভিন্ন উপহার জিততে পারবেন। সুনির্দিষ্ট ব্যাংক কার্ডে পাবেন একটি কিনলে অন্যটি বিনামূল্যে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা