× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সিতে ক্রিসমাস আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৮:২০ পিএম

ঢাকা রিজেন্সিতে ক্রিসমাস আয়োজন

পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে। রয়েছে সুস্বাদু নানা খাবারের সম্ভার। এছাড়াও শিশুদের জন্য থাকছে ক্রিসমাস কিডস পার্টি-র আয়োজন। 

হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা হোটেলটির শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সঙ্গে ব্যুফে মেন্যুতে মিলবে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।  এছাড়াও ক্রিসমাস ইভ-এ থাকছে জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে বার বি কিউ ডিনার এর সাথে হিপ-হপ লাইভ মিউজিকের জমজমাট আয়োজন।

ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলবে রাতের ব্যুফে খাবারের আয়োজন। যার জন্য গুনতে হবে ৫ হাজার ৫ শত ৫৫ টাকা। এছাড়া নির্ধারিত ব্যাংক কার্ডে মিলবে একটি কিনলে অন্যটি বিনামূল্যে। 

তাদের আরেকটি সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর। আয়োজনটি চলবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। শিশু কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে ক্ষুদে গানরাজের  চ্যাম্পিয়ন শিল্পীদের সুন্দর সব গান ও মজার মজার নানা ম্যাজিক। আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও চমক নিয়ে।

আনন্দ উদযাপন চলবে একদম ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করুন https://fb.me/e/6ewQcpEjX

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা