× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহজে তৈরি সুস্বাদু পিঠা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম

রেসিপি : অহনা বণিক; ছবি : ফারহান ফয়সাল

রেসিপি : অহনা বণিক; ছবি : ফারহান ফয়সাল

শীত মানেই নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম। ব্যস্ত জীবনে অনেকেই পিঠা বানানো ঝামেলা ও কষ্টদায়ক মনে করেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি পিঠার রেসিপি দেখে নিন-

গোকুল পিঠা

যা যা লাগবে : পুরের জন্য : দুধ ১ কেজি ও চিনি ১ টেবিল চামচ। ব্যাটারের জন্য : ময়দা ১ কাপ ও দুধ দেড় কাপ। সিরার জন্য : চিনি দেড় কাপ, পানি ১ কাপ, এলাচ ২-৩ টি ও ভাজার জন্য তেল দেড় কাপ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে পুর তৈরি করে নিতে হবে। পাত্রে দুধ জাল দিয়ে ঘন হলে চিনি দিয়ে ক্ষীর বানিয়ে নিন। বাটিতে ময়দার সঙ্গে অল্প অল্প করে দুধ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে চিনি, পানি ও এলাচ দিয়ে ফুটিয়ে সিরা বানিয়ে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হলে ক্ষীর থেকে মাঝারি আকারের বল গরে হাতে চেপে চ্যাপটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেল এ ভাজতে হবে। সোনালী রং হলে তুলে রসে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ঠাণ্ডা হলে রস থেকে তুলে পরিবেশন পাত্রে নিয়ে নিজের পছন্দ মত সাজিয়ে পরিবেশন করলেই খাবার জন্য তৈরী গোকুল পিঠা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা