প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৭:২৬ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের বিজয় উৎসবে এনেছে নতুন আয়োজন। বিজয়ের ঐতিহ্য থিমে এনেছে নানা পোশাক। লাল-সবুজ রঙের মিশ্রণে পোশাকে তুলে ধরেছে হয়েছে বিজয় উল্লাস।

শহীদদের রক্তে কেনা আমাদের এই
স্বাধীনতা। বাঙালি জাতীর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় অধ্যায়। সারা দেশেই এই
দিবসটি সর্বত্র পালিত হয় আনন্দে-উল্লাসে; জানান দেয় আমাদের বীরত্বের ঐতিহ্যের। সেই ঐতিহ্যকে মননে ধারণ করে ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের এবারের
বিজয় উৎসব আয়োজন পোশাকে বিজয়ের ঐতিহ্য।
পোশাকের ডিজাইনে দেখা মেলে দেশের প্রথম জাতীয় পতাকার ছাপ, দেশের মূদ্রা ও জিওমেট্রিক থিম। লাল-সবুজ কালার কম্বিনেশনে পোশাকে তুলে ধরা হয়েছে বিজয় উল্লাসের ছাপ। বিজয় উৎসবের পোশাক হিসেবে তৈরি করা হয়েছে পাঞ্জাবী, শাড়ি, কামিজ, টিউনিক, উত্তরীয় ও ব্যান্ডেনা। যা ছোট-বড় সকলের জন্য সমানভাবে মানানসই।

দেশে এবং দেশের বাইরে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাব-ব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে এসব পোশাক। কেবল বড়দের নয়, শিশুদের জন্যও বিশেষভাবে তৈরি করা হয়েছে পোশাক। মিলবে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবেন এবারের বিজয় উৎসব।

বিজয়
উৎসবকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই একইরকম পোশাক
পরতে পাইকারী দামেও নিতে পারবেন এসব পোশাক। কর্পোরেট
প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেকোন আয়োজনেই মানিয়ে যাবে বিজয়ের এই পোশাক।
পোশাক
কিনতে যেতে পারেন রঙ বাংলাদেশের যেকোন আউটলেটে। এছাড়া অনলাইন থেকেও করতে পারবেন
কেনাকাটা। ভিজিট করুন www.rang-bd.com অথবা ফেসবুক পেজ
rangbangladesh এ। এছাড়া যোগাযোগ
করতে পারেন ০১৭৯৯৯৯৮৮৭৭ এই নম্বরে।