প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৫ পিএম
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স বিজয় দিবস উপলক্ষে নিয়ে এসেছে নানা ধরনের পোশাক। লাল ও সবুজ রঙে শাপলা ও বিভিন্ন ধরনের জ্যামিতিক নকশার মোটিফে দেখা মেলে তাদের সব পোশাক।

রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের গর্ব, আমাদের অহংকার। প্রাণবন্ত ও উৎসবমুখর করে বিশেষ এই দিনটিকে উদযাপন করতে অঞ্জন’স প্রতিবছরই পোশাকের বিশেষ আয়োজন করে। এবারের বিজয় দিবসের পোশাকগুলো দেশের জাতীয় পতাকার রঙ লাল ও সবুজ দিয়ে সাজানো হয়েছে।

মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয়
ফুল শাপলা ও বিভিন্ন ধরনের জ্যামিতিক নকশা। মেয়েদের জন্য মিলবে শাড়ি, সালোয়ার কামিজ,
কুর্তি ও ওড়না। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, কটি, ফতুয়া, শার্ট ও টি-শার্ট। এ ছাড়া
শিশু-কিশোরদের জন্যও থাকছে নানা ধরনের পোশাক।
নতুন ডিজাইনের এই পোশাকগুলো কিনতে যেতে
পারেন অঞ্জন’স-এর যেকোনো আউটলেটে। এ ছাড়া রয়েছে অনলাইন কেনাকাটার সুযোগ। ভিজিট করুন www.anjans.com
এ।