× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেডিসন ব্লুতে উইন্টার বার-বি-কিউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২০:০৯ পিএম

রেডিসন ব্লুতে উইন্টার বার-বি-কিউ

পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা শীত উপলক্ষ্যে আয়োজন করেছে লাইভ বার-বি-কিউ উৎসবের। ‘সার্ফ এন টার্ফ উইন্টার বার-বি-কিউ’ শিরোনামে এই আয়োজনে মিলবে বিশেষ সালাদ, স্যুপ, মাছ এবং মাংসের বার-বি-কিউসহ মজাদার নানা ডেজার্ট।

শীতমৌসুমে খোলা ও মনোরম পরিবেশে বসে প্রাণবন্ত সঙ্গীত উপভোগসহ নৈশভোজ করতে পারবেন রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে। প্রিয়জনের সঙ্গে বিশেষ মূহুর্তে কাটাতে লাইভ বার-বি-কিউ তো আছেই সঙ্গে আকর্ষণীয় নানা রকমের খাবারের সম্ভার সাজিয়েছে প্রতিষ্ঠানটি। অতিথিদের জন্য রয়েছে বিশেষ কিছু সালাদ, স্যুপ, মাছ এবং মাংসের ভাজা আইটেম, ডেজার্ট ও রসালো সব খাবার। হোটেলটির এক্সিকিউটিভ সু শেফ শেখ রাশিদের তত্ত্বাবধানে নিজস্ব রন্ধনশিল্পীদের অভিজ্ঞ শৈলীতে ভোজনরসিকদের জন্য রয়েছে বিশেষভাবে তৈরি মেনু।

অ্যাপেটাইজার হিসেবে মিলবে বার-বি-কিউ বিফ সালাদ, জার্মান পটেটো সালাদ, কোলেসলা সালাদ, মসলাযুক্ত পনিরসহ আরও অনেক কিছু। মেক্সিকান টেক্স মেক্স স্টেশনে রয়েছে মেক্সিকান চিকেন টাকোস, মেক্সিকান সুইট কর্ন সাথে কনডিমেন্টস (সালসা) সহ মেক্সিকান সাব স্যান্ডউইচ।

হট বুফে স্টেশনে চিকেন রেড কারি, স্টিমড বাসমতি চাল, রোস্টেড ভেজিটেবল, চিলি পিপার বিফ, ভেজিটেবল দোপিয়াজা, হাঁসের মসলা, মাটন বিরিয়ানিসহ আরও সুস্বাদু আইটেম রয়েছে খাবার প্রদর্শনীতে।

কাবাব স্টেশনে মিলবে হরিয়ালী চিকেন কাবাব, লেবানিজ চিকেন শিশ তাওউক, তুর্কি মাটন কুবিদ্দা, গরুর মাংসের চাঁপ, জাফরান পমপ্রেট ও মসলা ফ্রাই ইলিশ। গ্রিল স্টেশনে গ্রিল ক্র্যাব অ্যান্ড স্কুইড, গ্রিল ম্যারিনেটেড চিকেন এবং বিফ স্টেক মেডেলিয়ন, চিকেন বাফেলো উইংস, জার্মান সসেজ বিফ এবং মুরগির সঙ্গে বার-বি-কিউ সস, মাশরুম সস- এর স্বাদ নিতে পারবেন অতিথীরা।

মিষ্টি প্রেমীদের জন্য রয়েছে রেড ভেলভেট কেক, হোয়াইট চকলেট মাউস, ক্রিম ক্যারামেল, স্ট্রবেরি লিঙ্গার কেক এবং বিভিন্ন ধরণের আইসক্রিম। এছাড়া আরো থাকছে একটি পিঠা স্টেশন। যেখানে মিলবে সুস্বাদু নানা ধরণের পিঠা।

বুফে ডিনারটির জন্য গুনতে হবে জনপ্রতি ৬ হাজার ৫ শত টাকা। বাচ্চাদের জন্য ৩ হাজার ২ শত ৫০ টাকা। বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে একটি কিনলে অন্যটি বিনামূল্যে। এছাড়া আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে রাফেল ড্র-এর ব্যবস্থা। যেখানে থাকবে আকর্ষণীও পুরস্কার জেতার সুযোগ। আয়োজনটি চলবে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টাতে; আগামী ১০ মার্চ ২০২৪ পর্যন্ত। যোগাযোগ করতে পারেন ০১৩১৩০৩০৩০৭ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা