প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৬:১১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম
ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব
ঢাকা ও নরসিংদীতে আটটি শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশের ফ্যাশন বাজারে যাত্রা শুরু করল নতুন ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ।
গত রবিবার ধানমন্ডির সায়েন্সল্যাবে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। একই দিন যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স স্টোরের উদ্বোধন করেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান।
একই দিনে মাইক্লো বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তারা মোহম্মদপুরের রিং রোড, ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিট, যাত্রাবাড়ী ও ধানমন্ডির মেট্রো শপিং মলে নতুন শোরুমের উদ্বোধন করেন। এ ছাড়া সোমবার নরসিংদীতেও মাইক্লো একটি শোরুমের উদ্বোধন হয়।
জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘মাইক্লো বাংলাদেশ লিমিটেড'- এর পোশাক। পোশাক তৈরিতে এবং গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক বাবু আরিফ বলেন, কারণে দাম, মান ও চাহিদা বিবেচনায় দৈনন্দিন জীবনে সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয় বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে আমাদের পোশাকগুলো।
মাইক্লোর গ্লোবাল বিজনেস পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি বলেন, বাংলাদেশে বহুলপ্রত্যাশিত খুচরা পোশাক ব্র্যান্ড মাইক্লোর উদ্বোধন উদযাপনের আমরা একত্রিত হয়েছি এবং এ উদযাপনের অংশ হতে পেরে ভীষণ রোমাঞ্চিত। আজ আমরা মাইক্লো গ্লোবাল উদ্বোধন করছি, এর মাধ্যমে আমরা শুধু একটি ব্র্যান্ড চালু করছি না; বরং এমন একটি নবজাগরণ শুরু করছি যা ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং স্থায়ীভাবে সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে।
দেশের পোশাকের বাজারে দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরির বিষয়ে আশাবাদী প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার ইয়াসির শাবাব। তিনি বলেন, আমরা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেন পোশাক কেনাকাটার জন্য বিদেশমুখী কমে আসে দেশের মানুষের। আধুনিক ফ্যাশনে মাইক্লো দ্রুতই মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস।
উদ্বোধন উপলক্ষে মাইক্লো বাংলাদেশ আগামী সাত দিন ক্রেতাদের জন্য আকর্ষণীয় পুরস্কারসহ সব পণ্যে দিচ্ছে বিশেষ মূল্যছাড়।