× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা-ডেলিশিয়ার ৭তম আউটলেট বসুন্ধরায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২৩:৪০ পিএম

লা-ডেলিশিয়ার ৭তম আউটলেট বসুন্ধরায়

একটি জনপ্রিয় ফ্রেঞ্চ প্যাটিস্যারি ইন্সপ্যায়ার্ড বেকারি ব্র্যান্ডের নাম লা ডেলিশিয়া। ১২ নভেম্বর ব্র্যান্ডটি বসুন্ধরা এলাকায় ৭তম আউটলেটটি উদ্বোধন করেছে।

নতুন নতুন বেকারী আইটেম এবং আউটলেট নিয়ে ফুডলাভারদের জন্য ইতোমধ্যেই প্রিয় এক গন্তব্যের নাম হয়ে উঠেছে ব্র্যান্ডটি। বসুন্ধরা এলাকায় অন্য একটি আউটলেট থাকা সত্ত্ব্রেও উদ্বোধন হল দ্বিতীয় আউটলেট। যেখানে রয়েছে ডাইন-ইন এবং টেকঅ্যাওয়ের ব্যবস্থা। আউটলেটটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। ১২ই নভেম্বর রবিবার বিকেলে আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, যাত্রা শুরুর পর থেকেই অথেনটিসিটি, ফ্রেশনেস এবং প্রপার হাইজিনের কারণে লা ডেলিশিয়া ঢাকায় জনপ্রিয় একটি বেকারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বসুন্ধরা বাসিন্দাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় এই এলাকায় আরও একটি আউটলেট ওপেন করার মাধ্যমে অথেনটিক ফ্রেঞ্চ বেকারির স্বাদ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।

লা ডেলিশিয়া, ফ্যাশন ব্র্যান্ড লা রিভের একটি সহযোগী প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, রূপনগর, বসুন্ধরা ও উত্তরাতে তাদের আউটলেট রয়েছে।

লা ডেলিশিয়াতে আছে অথেন্টিক কেক এবং প্যাস্ট্রি, মজাদার ডোনাটসহ বিভিন্ন কুকিজ এবং ডেজার্ট। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন ইউনিক আইটেম যুক্ত হচ্ছে তাদের মেনুতে। সম্প্রতি লঞ্চ হওয়া ফ্রেঞ্চ মাশুরুম-চিকেন স্যান্ডুইচ-এর কথা বিশেষভাবে বলা যায় যা গ্রাহকদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। লা ডেলিশিয়ার ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে অনলাইন অর্ডার করার সুবিধাও রয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা