× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সারা’র রঙ্গিন শীত সংগ্রহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম

‘সারা’র রঙ্গিন শীত সংগ্রহ

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইলে দেখা মিলছে সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের নতুন শীতপোশাক। বৈচিত্রময় এসব পোশাক হালের ট্রেন্ডি ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সংমিশ্রণে তৈরি করেছে হাউজটি।  

কালার ব্লক থিমে এবারের শীত কালেকশন নিয়ে এসেছে ব্র্যান্ডটি। যা উষ্ণ ও আরামদায়ক কাপড়ের সমন্বয়ে বিভিন্ন রঙের মিশেলে ডিজাইন করা হয়েছে। ফ্লানেল, টুইল, টেনসিল ও ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলো দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পরা যাবে সাচ্ছন্দে।


পুরুষদের জন্য মিলবে জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। নারীদের জন্য সারা এবার নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস, শাল ও কুর্তি। এছাড়াও সারার রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই। শিশুদের জন্যও সারাতে রয়েছে আরামদায়ক সব শীতপোশাকের সংগ্রহ। ছেলে শিশুদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট ও টি-শার্ট। মেয়ে শিশুদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি। এসব শীতপোশাক কিনতে পারবেন মাত্র ১০০০ টাকা থেকে শুরু করে ২৩০০ টাকার মধ্যে।

এছাড়াও নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য পশ্চিমা ধাচে তৈরিকৃত হয় সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ঢেউর কালেকশন। ঢেউ-এর শীত সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, জগার্স, কারগো প্যান্ট, ও বিভিন্ন ডিজাইনের জ্যাকেট। নারীদের জন্য মিলবে ফ্যাশন টপস, মিডি ড্রেস, ওয়েস্টার্ণ শার্ট, টু পিস, বডিকন, ওভারকোট, ক্রপ টপ ও ব্লেজার। এই পোশাকগুলো কিনতে পারবেন ৫৯০ টাকা থেকে ৫৩৯০ টাকা এর মধ্যে।

শীতপোশাকের এই আয়োজনে হালকা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক সারার সব আউটলেটসহ ই-কমার্সেও পাওয়া যাবে। ভিজিট করুন www.saralifestyle.com ও saralifestyle.bd ফেসবুক পেজ এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা