× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ কোটি টাকা বিনিয়োগ পেল বাবুল্যান্ড

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৭:৫৫ পিএম

৪ কোটি টাকা বিনিয়োগ পেল বাবুল্যান্ড

দেশের সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ড ৪ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশব্যাপী তাদের সেবার মান সম্প্রসারণ ও ফ্রাঞ্চাইজি মডেল চালুর মাধ্যমে শিশুদের আনন্দকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করবে।

এ লক্ষ্যে আজ (২২ অক্টোবর) বাবুল্যান্ডের বাড্ডা শাখায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কোম্পানির বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাবুল্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ইশনাদ চৌধুরী বলেন, ‘ঢাকা শহরে মাত্র ২৯৪ একর খেলার মাঠ রয়েছে যেখানে প্রয়োজন ১ হাজার ৮৭৬ একর। নিরাপদ ও স্বাস্থ্যকর ইনডোর প্লেগ্রাউন্ডের মাধ্যমে এ শূন্যতা পূরণ করতে আমরা কাজ করছি। এ উদ্যোগ পরবর্তী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে সহায়তা করবে।’

বাবুল্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে বিনিয়োগকারীরা

বাবুল্যান্ড দেশের সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ডে প্রতি মাসে প্রায় ৪০ হাজার শিশুকে পরিষেবা দিয়ে আসছে। সবুজ ঘাসের মাঠ, গাছপালা আর মুক্ত বাতাসের স্বাধীনতায় এ সময়টিতে শিশুদের একটু একটু করে বেড়ে ওঠার কথা। কিন্তু ইট-কাঠের দালানে ঠাসা আধুনিক শহরগুলোয় এমন সবুজের মাঠ আর মুক্ত বাতাস এখন রীতিমতো দুর্লভ। এটিই বর্তমানে দেশের অধিকাংশ শিশুর যথাযথ শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের প্রধান অন্তরায়।

যান্ত্রিক শহরে কোমলমতি শিশু ও তাদের অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার প্রতিজ্ঞায় বাবুল্যান্ডের যাত্রা হয় ২০১৮ সালে। তবে এটি কেবল শিশুদের খেলাধুলার জায়গাই নয়, বরং এর প্রতিটি শাখা এমনভাবে নকশা ও পরিচালনা করা হয় যাতে শিশুদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের দিকেও মনোযোগ অটুট থাকে। বর্তমানে রাজধানীর বাড্ডা, মিরপুর, উত্তরা ও ওয়ারীতে বাবুল্যান্ডের চারটি শাখা রয়েছে।

প্রবা/টিআই/ওবায়েদ
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা