প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ০০:০২ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১১:৪১ এএম
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হ্যালোইন উপলক্ষে আয়োজন করেছে ‘বু আট ব্লু’। অনুষ্ঠানটি ৩১ অক্টোবর হোটেলটির পুলসাইড গার্ডেনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চলবে রাত ১১টা পর্যন্ত।
হ্যালোইন আমেজে অতিথিরা তাদের পছন্দের যেকোনো চরিত্রের পোশাক পরে উপভোগ করতে পারবেন। সবচেয়ে সুন্দর পোশাক পরিধানকারীদের জন্য হোটেলটির পক্ষ থেকে রয়েছে আকষণীয় পুরস্কার। এ ছাড়া আছে নানান আকর্ষণ। সেখানে দেখা মিলবে বিভিন্ন ভূতের এবং রয়েছে তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ।
খাবারের মধ্যে রয়েছে রেড আইড উইচ স্যুপ, মিটি হান্টার এলিয়েন চিকেন রোটিসেরই, গোস্ট ডেলাইটস এবং আরও অনেক কিছু। শিশুদের জন্য আছে গোস্ট ফিঙেরস, ড্রাকুলা স্লাইডার্স, উইচি ফ্রাইজ এবং আরও সুস্বাদু সব খাবার। এ ছাড়া অতিথিদের জন্য রয়েছে একটি রাফেল ড্র; যেখানে থাকবে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।
প্রাপ্তবয়স্কদের বুফের জন্য গুনতে হবে ৬ হাজার ৫০০ টাকা। শিশুদের জন্য ৩ হাজার ২৫০ টাকা। সুনির্দিষ্ট ব্যাংক কার্ডে রয়েছে একটি কিনলে অন্যটি বিনামূল্যে। ইবিএল কার্ডহোল্ডারদের জন্য আছে একটি কিনে তিনজন খাবার উপভোগ করার সুযোগ। যোগাযোগ করতে পারেন ০১৭৩০০৮৯১৩০ নম্বরে।