প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ২৩:২৪ পিএম
পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি হ্যালোউইন ডে উপলক্ষে ভুতপ্রেমিদের জন্য আয়োজন করেছে ‘হ্যালোউইন নাইট পার্টি অন দা স্কাইলাইন’। পাশাপাশি ভোজনরসিকদের জন্য হ্যালোউইন উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন।

হ্যালোউইন মানেই একটু অন্যরকম উৎসব। এদিন নাকি মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীর বুকে! একটু আতঙ্ক, একটু ভয় মিশ্রিত পরিবেশে তাই ঢাকা রিজেন্সী হ্যালোউইন ডে উপলক্ষে হ্যালোউইন আয়োজন করেছে নাইট পার্টি অন দা স্কাইলাইন। ৩১ অক্টোবর সন্ধ্যা থেকে রাত পযর্ন্ত চলবে এই অনুষ্ঠান।

শহরের মধ্যে সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে সাজানো ঢাকা রিজেন্সি-র রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্যা স্কাইলাইন। যেখানে ভয়ঙ্কর সব সাজ- সজ্জায় অপেক্ষা করছে বিভীষিকাময় এক অনুভূতি আর ভূতেরা। সঙ্গে রয়েছে রাতের খাবারের স্পেশাল বার-বি-কিউ বুফে ডিনার। হ্যালোউইন ডে-তে এই পুরো ভুতুড়ে আয়োজন উপভোগ করতে গুনতে হবে জনপ্রতি ৩ হাজার ১ শত ৩১ টাকা মাএ। আরও থাকছে ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, টান টান উত্তেজনাময় ম্যাজিক শো, কুইজ কন্টেস্ট, কস্টিউম কন্টেস্ট, র্যাফেল ড্র এর মতো এক্সাইটিং সব এক্টিভিটিস। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৫:৩০ টা থেকে।চলবে রাত ১০:৩০ টা পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করুন https://fb.me/e/7d4fp6UF4