× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেডিসন ব্লুতে ভারতীয় খাবার উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৭:৫৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চলছে ‘ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল’। যেখানে মিলবে ভারতের ঐতিহ্যবাহী সুস্বাদু সব খাবার।


হোটেলটি ২১ অক্টোবর এক বর্ণাট্য আয়োজনের মাধ্যমে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানটি উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন হোটেলটির ক্লাস্টার জেনারেল ম্যানেজার ডুকো ডি ভ্রিস, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ নজরুল ইসলাম, ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ কাজী সাজেদুল হাই।


সুস্বাদু নানা সালাদ

ডুকো ডি ভ্রিস বলেন, এই আয়োজনে রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের সেরা সব খাবার, যা ভোজনরসিকদের মনের খোরাক অনেকাংশে মেটাতে পারবে। আর অতিথিরা দারুণ একটি পরিবেশে ভারতের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় খাবার উপভোগের সুযোগ পাবে। এ সময় মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকা এমন একটি শহর যেখানে এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসে। তাই এসব আয়োজন তারা অনেক বেশি উপভোগ করে। আমাদের দেশে বসেই ভারতের খাবারের স্বাদ তাদের মুগ্ধ করবে। এ ছাড়া আমাদের দেশের ভোজনপ্রেমীরা তো আছেই।



উৎসবে মিলবে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, নীলগিরি মাটন শাক, বিফ ভিন্দালু, মুগালি ফিশ কারিসহ লোভনীয় সব খাবার। কোল্ড স্টেশনে রয়েছে বিভিন্ন ধরনের সালাদ; যেমন লাজিজ টিক্কা সালাদ, চাঙ্কি চানা চাট, কাশ্মিরি ফ্রুট সালাদ, আলু টিক্কা সালাদ ইত্যাদি। হট স্টেশনে মিলবে মাটন পেয়া স্যুপ, মুলিগাটাউনি স্যুপ এবং অন্যান্য অনেক ধরনের স্যুপ। রয়েছে লাইভ রান্নার স্টেশন। শেফকে নিজের পছন্দের মশলা আর ফ্লেভার জানিয়ে গরম গরম ইলিশ, চিংড়িসহ সুস্বাদু খাবার গ্রহণের সুযোগ রয়েছে।


শেফকে পছন্দের মশলা আর ফ্লেভার জানিয়ে গরম গরম ইলিশ, চিংড়িসহ সুস্বাদু খাবার গ্রহণের সুযোগ রয়েছে


পাপড়ি চাট স্টেশন


এই উৎসবে মশলাদার খাবার এবং চাট যেমন- পানি পুরি, পাপড়ি চাট থেকে শুরু করে চিকেন কালমি কাবাব, শামি কাবাব, রেশমি কাবাবসহ রয়েছে নানা কিছু। মজাদার মিষ্টি খাবারে আছে মতিচুর লাডডু, ম্যাঙ্গো চিজ কেক, মালপুয়া রাবড়ি, কাজু কা বার্ফিসহ আকর্ষণীয় সব ডেজার্ট।


মজাদার ডেজার্ট

২১ অক্টোবর শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত। ওয়াটার গার্ডেন ব্রাসারিতে প্রতিদিন সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুফে পদ্ধতিতে পরিবেশন করা এ খাবার খেতে গুনতে হবে জনপ্রতি ৪ হাজার ৪শ টাকা (শর্ত প্রযোজ্য)। নির্ধারিত ব্যাংক কার্ডে একটি কিনলে খাবার উপভোগ করতে পারবে দুজন। এ ছাড়া আছে একটি কিনলে দুটি বিনামূল্যে ও একটি কিনলে তিনটি বিনামূল্যে অফারও (শর্ত প্রযোজ্য)। উৎসবে অতিথিদের জন্য রয়েছে র‌্যাফেল ড্রর সুযোগ। যেখানে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও ভারত ভ্রমণের সুযোগ। যোগাযোগ করতে পারন ০১৭৩০০৮৯১৩০ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা