× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতকাহনে পূজার বর্ণিল পোশাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২০:৪১ পিএম

সাতকাহনে পূজার বর্ণিল পোশাক

পূজার বৈচিত্র্যময় পোশাকের সম্ভার মিলছে সাতকাহনে। সময়োপযোগী কাপড় আর ডিজাইনে পোশাকগুলোতে দেখা মেলে নতুনত্ব। পূজা সংগ্রহের এসব পোশাকের নকশার উৎস বাংলার চিরচেনা ‘প্রকৃতি’।

চারদিকে চলছে দুর্গোৎসবের আমেজ। ফ্যাশন হাউস সাতকাহন দুর্গাপূজা উপলক্ষে তাদের পোশাকের বর্ণিল সম্ভার সাজিয়েছে। দুর্গাদেবী দিয়ে সাজানো বিভিন্ন নকশার বৈচিত্র্য দেখা যাচ্ছে তাদের পোশাকে। রয়েছে শাড়ি, পাঞ্জাবি, সিঙ্গেল কামিজসহ পোশাকের বিপুল সম্ভার।

বরাবরই সাতকাহনের পোশাকে রঙের প্রাধান্য চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় সব ধরনের উজ্জ্বল রঙ যেমন লাল, সাদা, কমলা, নীল ইত্যাদির বর্ণিল ব্যবহারের দেখা মেলে পোশাকে। ব্লক, স্ক্রিন-প্রিন্ট, হ্যান্ডপেইন্টিং, টাই-ডাই, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি ইত্যাদি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নান্দনিক রূপ দেওয়া হয়েছে। পোশাকের মূল উপকরণ কাপড় তৈরি হয়েছে টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মিরপুর, উওরা, কুমিল্লা ইত্যাদি বিভিন্ন স্থানে। নিজস্ব তাঁতে বোনা কাপড়ের বুননেও আনা হয়েছে নতুনত্ব। তাঁতের বুননে তৈরি এক্সক্লুসিভ শাড়ির পাশাপাশি হাফসিল্ক, ধুপিয়ানের শাড়িতে বিভিন্ন কাজ করেছে হাউসটি।

দুর্গাপূজার বিশেষ পোশাক প্রদর্শনী চলছে সাতকাহনের উওরা ও বসুন্ধরা শো-রুমে। অনলাইনেও কিনতে পারবেন পোশাক। ভিজিট করুন https://www.facebook.com/ShatkahonSharee)। এ ছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭১৭৪৬৬৮৯৬ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা