× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'সারা’-এর পূজা সংগ্রহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১৯:৩২ পিএম

'সারা’-এর পূজা সংগ্রহ

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে দুর্গাপূজার পোশাক। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে ব্র্যান্ডটিতে দেখা যাচ্ছে বর্ণিল পোশাক।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ’সারা’-এর পোশাকে এবারের থিম মান্ডালা আর্ট। ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয়ক্ষমতা প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডটি। সুতি, ভিসকস, জর্জেট, সিল্ক ইত্যাদি কাপড়ের তৈরি পোশাকগুলো মিলবে বিভিন্ন সাইজে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প। রঙ হিসেবে বেশিরভাগই সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু, কালোসহ বিভিন্ন ধরনের রঙ প্রাধান্য পেয়েছে।


পূজা কালেকশনে নারীদের জন্য মিলবে কুর্তি, ফ্যাশন টপস, থ্রি-পিস, সিঙ্গেল পিস, কাফতান ও শাড়ি। এ ছাড়া পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস ও প্রিন্টেড কাফতানও রয়েছে। পুরুষদের জন্য আছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ইত্যাদি। এ ছাড়াও মিলবে চিনো ও ডেনিম কালেকশন।

মেয়েশিশুদের জন্য সারাতে রয়েছে ফ্যাশন টপস, কুর্তি, ফ্রক, থ্রি-পিস, টু-পিস, লেহেঙ্গা, পার্টি ফ্রক ইত্যাদি। ছেলেশিশুদের জন্য পাবেন বয়েস সেট, পাঞ্জাবি, টি-শার্ট, সিঙ্গেল শার্ট, সিঙ্গেল প্যান্ট ইত্যাদি।

পোশাক কিনতে পারবেন সারার যেকোনো আউটলেট থেকে। এ ছাড়া অনলাইন কেনাকাটার জন্য ভিজিট করুন ওয়েবসাইট www.saralifestyle.com এবং ফেসবুক পেজ https://www.facebook.com/saralifestyle.bd -এ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা