× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্দরে সাজগোজ

ওয়াসি তানজিম

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৭:২১ পিএম

অন্দরে সাজগোজ

চেনা আসবাব, চেনা ঘর। পূজার আনন্দে তা-ই হয়ে উঠুক আনকোরা, আধুনিক। পরিসর ছোট হোক বা বিস্তৃত, উৎসবে অন্দরের অনুভব বদলাতে কী করবেন দেখে নিন-

এখন পূজার মৌসুম। নিজেদের নতুন করে সাজিয়ে তোলার পাশাপাশি অন্দরের সাজপোশাক নিয়েও সবাই বেশ তৎপর হয়ে ওঠেন। তবে বেশিরভাগই পিছিয়ে আসেন স্পেস আর বাজেটের কথা ভেবে। ঘর সাজানো বা সাজপোশাক বদলানোর মানে কিন্তু ঘরের সবকিছু বদলে ফেলা নয়। সামান্য কিছু যোগ-বিয়োগ করেও অন্দরের সৌন্দর্য বর্ধন করা সম্ভব।

বসার ঘর : বসার ঘরের ফার্নিচারগুলো জায়গা পরিবর্তন করে নিন। সম্ভব হলে সোফার কাভার, পর্দা পরিবর্তন করুন। না করলেও অসুবিধা নেই। পুরোনো পর্দা, কভার ভালো করে পরিষ্কার করে আয়রন করে নিলে দেখতে সুন্দর লাগবে। অন্দরে উষ্ণ আবহ তৈরি করতেও আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। বসার ঘরের ল্যাম্পশেড রাখতে পারেন। পুরো বাড়ি সাজাতে না পারলে বসার ঘরের এক কোণে মুড সেট করতে পারেন। বড় আলো নয়, কাজে লাগান রাইস লাইটস। সঙ্গে রাখুন সুদৃশ্য আয়না। এতে আলো রিফ্লেক্ট করবে ভালো।


খাবার ঘর : পূজায় বাড়িতে অতিথিসমাগম লেগেই থাকে। কাজেই টেবিল ডেকোরেশনের প্রতি নজর দিন। বাহারি ক্রোকারি সেট তো আছেই, একবার সাবেকি মাটির বাসন বেছে দেখুন। দুধসাদা টেবিল কভারের ওপর মৌসুমি ফুল আর ক্যান্ডল দিয়ে সাজিয়ে দিন। দেখতে ছিমছাম ও সুন্দর লাগবে। সামনে রাখুন পছন্দমতো পদ্ম, শিউলি বা বেলি ফুল। ঘরের পরিবেশ মুহূর্তে বদলে যাবে।

শোবার ঘর : সবচেয়ে ভারী এবং জরুরি আসবাব বেডরুমেই থাকে বলে স্পেস ম্যানেজ করতে হিমশিম খান সবাই। সে ক্ষেত্রে দেখতে হবে কোনটি বেশি প্রয়োজন। শোবার ঘরে ফ্রি স্পেস বাড়ানোর খুব ভালো উপায় হলো দেয়ালঘেঁষে আসবাব রেখে ফ্লোর যথাসম্ভব খালি রাখা। তাই শোবার ঘরের আসবাবের স্থান রদবদল করে নিন।

  •  বসার ঘর, বেডরুম, ডাইনিং সবাই কমবেশি সাজিয়ে রাখেন। বাদ পড়ে যায় রান্নাঘর আর বাথরুম। মডিউলার কিচেন সেটআপ থাকলে যদিও পরিচ্ছন্ন রাখা সহজ। তবে তা না থাকলে কার্পেন্টার ডেকে ছোট ছোট ক্যাবিনেট বানিয়ে নিতে পারেন। রান্নার সরঞ্জাম যতটা সম্ভব ঢুকিয়ে রাখুন এতে। বাইরে রাখতে হলে পরিষ্কার করে রাখুন। দেখবেন রান্নাঘরের চেহারাই পালটে গেছে।
  •  কর্নার স্পেস অবহেলা করবেন না। একটি বা দুটি ফার্নিচার রাখলেই যথেষ্ট। এ ছাড়া ফ্লোর বা হ্যাঙ্গিং লাইটস রাখুন। চেয়ারে ইন্টারেস্টিং থ্রো বা কুশন রাখতে পারেন। সঙ্গে সাজিয়ে দিন ছোট ছোট ইনডোর প্লান্টস।
  •  ব্যালকনি বা ওপেন স্পেস থাকলে সেখানেও উৎসবের আবহ রাখা জরুরি। চেয়ার বা বেঞ্চের বদলে সুন্দর একটি ফ্লোর সেটিং অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারেন। টেরাকোটার মূর্তি বা হাতে বানানো ল্যানটার্ন, অরিগ্যামির ডেকোরেশন করতে পারেন সেখানে। আলোর ব্যবস্থা না থাকলে রাইস লাইটস সবচেয়ে সহজ ও সুন্দর অপশন। পূজার আড্ডা থেকে খাওয়াদাওয়া সবই জমে উঠবে আপনার এক চিলতে বারান্দায়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা