× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারু বুটিকের পোশাক মিলবে ধানমন্ডিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০ পিএম

দেশীয় ফ্যাশন নিয়ে অনলাইনে এক যুগ কাজ করে আসছে কারু বুটিক। সম্প্রতি তারা ধানমন্ডিতে প্রথম আউটলেট উদ্বোধন করেছে। এ উপলক্ষে তাদের সব পোশাকে মিলছে ছাড়।

‘কারু মানেই আনন্দ আয়োজন, কারু মানেই উদ্ভাবন’-এই স্লোগান নিয়েই কারু বুটিকের জন্ম। ২০১১ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করে অনলাইনে বিক্রির মাধ্যমে। গত ২২ সেপ্টেম্বর শুক্রবার ধানমন্ডি ৭-এর অরচার্ড পয়েন্ট শপিং মল শপ নং-১১৯ কারু বুটিকের ঢাকাতে প্রথম আউটলেট উদ্বোধন করা হয়। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্র নায়ক জায়েদ খান, ওমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি ফাতেমা আওয়াল ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশ হক।

উদ্বোধন অনুষ্ঠানে জায়েদ খান বলেন, কারুবুটিক সব সময় আলাদা বৈচিত্র্যে পোশাক তৈরি করে। কারু বুটিক যেন সব সময় তার মান ধরে রেখে সামনে এগিয়ে যায় সেই প্রত্যাশা রাখি। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল সাবরিনা জামান রিবাসহ বিভিন্ন গ্রাহক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস বলেন, ১২ বছরের এই পথচলাটা সহজ ছিল না, কারু বুটিকের নিজস্ব স্বকীয়তা নিয়ে এতোদূর আসা। আমাদের এ পদযাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কারু বুটিকে আসন্ন পূজা উপলক্ষে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এবং শিশুদের জন্য নানা আয়োজন। এ ছাড়া কারু বুটিকের পোশাকে রয়েছে স্পেশাল অফার। অফলাইনে এবং অনলাইনে যেকোনো ড্রেস কিনলে পাচ্ছেন ১৫ শতাংশ ছাড়। যা চলবে সারা মাসব্যাপী। এ ছাড়া থাকছে কুপন যেখানে থাকবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা