× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা ডেলিশিয়ার নতুন শপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৮:০০ পিএম

লা ডেলিশিয়ার নতুন শপ

ফ্রেঞ্চ প্যাটিস্যারি নিয়ে বেকারি ব্র্যান্ড লা ডেলিশিয়া সম্প্রতি নতুন একটি আউটলেটের উদ্বোধন করেছে। বাসাবোতে তাদের নতুন এই আউটলেটে যেতে পারবেন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। অন্যান্য আউটলেটের মতো এখানেও থাকছে ডাইন-ইন এবং টেকঅ্যাওয়ের সুব্যবস্থা। 

লা ডেলিশিয়াতে রয়েছে অথেন্টিক কেক এবং প্যাস্ট্রি, মজাদার ডোনাটসহ বিভিন্ন কুকিজ এবং ডেজার্ট। এ ছাড়াও রয়েছে বিভিন্ন ফ্রেশ স্যাভরি। গত ২৬শে আগস্ট শনিবার বিকালে এই নতুন আউটলেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, যাত্রা শুরুর পর থেকেই অথেনটিসিটি, ফ্রেশনেস এবং প্রপার হাইজিনের কারণে লা ডেলিশিয়া ঢাকায় জনপ্রিয় একটি বেকারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাসাবোর বাসিন্দাদের কাছে ফ্রেঞ্চ বেকারির অনুপ্রেরণায় তৈরি আমাদের এই স্বাদ পৌঁছে দিতে পেরে আমরা দারুণভাবে আনন্দিত।

লা ডেলিশিয়া, ফ্যাশন ব্র্যান্ড লা রিভের একটি সহযোগী প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, রূপনগর, বসুন্ধরা ও উত্তরাতে তাদের আউটলেট রয়েছে। লা ডেলিশিয়ার ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে অনলাইন অর্ডার প্লেস করার সুবিধাও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা