প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৭:৩০ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ শরৎ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ পোশাক। আবহাওয়া উপযোগী ফেব্রিকে ঋতুবৈচিত্র্যের অনন্য কাল শরতের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছে তাদের পোশাকে।

বর্ষার সমাপ্তিতে
রূপময় বাংলার ঋতু স্নিগ্ধতায়-কোমলতায় আবির্ভূত হয় শরৎকাল। এ সময় আকাশে শিমুল তুলার
মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। দূর্বাঘাস ভিজে যায় হালকা শিশিরে। চারদিক খেলে যায় উদাসী
হাওয়ায়। সব মৌসুমেই ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ বিশেষ আয়োজন করে। এবারও ব্যতিক্রম নয়। তাদের সব আউটলেটে এসেছে নানান সামগ্রী শরতের রঙেঢঙে।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, রঙ বাংলাদেশ সব সময় চেষ্টা করে বাংলার ঐতিহ্য-সংস্কৃতি
সজীব রাখতে। সে উদ্দেশ্যেই বাংলার ঋতুবৈচিত্র্যের অনন্য কাল শরতের অপরূপ সৌন্দর্য তুলে
ধরার প্রচেষ্টা আমাদের এবারের আয়োজনে।
এই আয়োজনের পোশাকে শরতের
উপযোগী সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, পেপার সিল্ক ইত্যাদি আরামদায়ক কাপড় ব্যবহার করা
হয়েছে। রঙের ক্ষেত্রে ব্যবহার হয়েছে প্রকৃতির আলোকে নীল, আকাশি ও সাদা রঙের কম্বিনেশন। পোশাকগুলোতে দেখা যাবে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্টসহ
নানানরকম হাতের কারুকাজ। মিলবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, ফ্রক,
পাঞ্জাবিসহ রকমারি কালেকশন। পুরো পরিবারের জন্য ম্যাচিং পোশাকও রয়েছে।
রঙ বাংলাদেশের
ঢাকাসহ দেশের সব আউটলেটে মিলবে শরতের এ আয়োজন। এ ছাড়াও তাদের ই-কমার্স ওয়েবসাইট www.rang-bd.com ও rangbangladesh ফেসবুক পেজ থেকে করতে পারবেন কেনাকাটা।