প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৬:৩১ পিএম
ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশোতে মিলছে বিশেষ ক্যাম্পেইন। ১ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রিমিয়াম সব পণ্য কিনতে পারবেন ২০ শতাংশ ছাড়ে।
পরিপাটি ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য প্রয়োজন নান্দনিক সামগ্রী। যা প্রয়োজন যেমন মেটাবে তেমনি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ করবে। লাইফস্টাইল ব্র্যান্ড ইশো সেই চিন্তা থেকেই গ্রাহকদের জন্য সরবরাহ করছে প্রিমিয়াম সব পণ্যসামগ্রী। ক্রেতারা বাড়ি ও অফিস সজ্জার পণ্য কেনার চমৎকার সুযোগ পাবেন এখানে। আগস্ট মাসের ১২ তারিখ পর্যন্ত ইশোর পণ্য কেনাকাটায় পেয়ে যাবেন ২০ শতাংশ ছাড়।
বসবাসের স্থানকে উন্নত করে তুলতে ও বাড়িতে আভিজাত্যের ছোঁয়া যোগ করতে ব্র্যান্ডটির বিশেষজ্ঞ দল দারুণ কিছু পণ্য বেছে নিয়েছে। মনোমুগ্ধকর ল্যাম্প থেকে শুরু করে ঘরকে নতুন করে সাজিয়ে তোলার জন্য আকর্ষণীয় ফুলদানি থেকে শুরু করে স্টাইলিশ ও আরামদায়ক বিছানার চাদর — সব গ্রাহকের জন্যই ইশোর রয়েছে বিশেষ কিছু।
এই ক্যাম্পেইনের আওতায় ইশো’র ওয়েবসাইটে (www.isho.com) প্রবেশ করলে পাবেন ‘স্পিন দ্য হুইল’-এ অংশ নেওয়ার সুযোগ। এতে ক্লিক করলে মিলবে সর্বোচ্চ ছাড় পাওয়ার সম্ভাবনা। এই ক্যাম্পেইনটি বিশেষ হওয়ার প্রধান কারণ হলো এর মার্ট আইটেমের বৈচিত্র্য। আরামদায়ক কুশন, চমৎকার সব বাটি, থ্রো বা ছোট কম্বল, জার, মগ, গাছ রাখার পাত্র, সুগন্ধী মোমবাতি — সবই এখানে পাওয়া যাচ্ছে।
ইশোর ডিজিটাল মার্কেটিং প্রধান আরিফুল হায়দার বলেন, আগস্ট মাসে অভিজাত ও আকর্ষণীয় সব পণ্য গ্রহণ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সতর্কতার সঙ্গে কিউরেট করা পণ্য আকর্ষণীয় ছাড়ে যেকোনো জায়গাকে অসাধারণভাবে সাজিয়ে তোলার দারুণ সুযোগ করে দিচ্ছে। দেরি না করে আজই অংশ নিন সীমিত সময়ের এই স্পিন-দ্য-হুইল অফারে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে, ৫০টি কালেকশনের ৪৫০০-র বেশি পণ্য থেকে গ্রাহকরা নিজেদের পছন্দের আসবাবপত্র ও অন্যান্য পণ্য কিনতে পারবেন। পণ্য কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো স্টোরে অথবা ভিজিট করুন www.isho.com এ।