× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়-সমতলের খাবার

রাজধানীতে দ্বিতীয় ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’ শুরু ১১ আগস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২২:১৩ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর খাবার নিয়ে শুক্রবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’। বৈচিত্র্যময় খাবারের স্বাদের সঙ্গে পরিচয় করাতে দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যালের আয়েঅজন।

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মিরপুর-১৩ নম্বরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম আইপিনিউজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এ উৎসবের আয়োজন করেছে। 

উৎসবের উদ্বোধন করবেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। 

অনুষ্ঠানে সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম ও দেশবরেণ্য সাংবাদিক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান উপস্থিত থাকবেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং স্বাগত বক্তব্য রাখবেন আইপিনিউজের বিশেষ প্রতিনিধি সুলভ চাকমা। 

আইপিনিউজের উপ-সম্পাদক সতেজ চাকমা জানিয়েছেন, শুক্র ও শনিবার ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যাল চলবে। বাহারি আদিবাসী খাবার ও জুমে উৎপাদিত অর্গানিক পণ্যের পসরা নিয়ে হাজির থাকবেন বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী নানা পিঠা, বিভিন্ন উপাদেয় খাবারের পদ, অর্গানিক শাক-সবজি, ফলমূল, বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষি পণ্যের সমাহার এবং শুঁটকির পসরা নিয়ে হাজির হওয়ার জন্য ইতিমধ্যে বিশ জনেরও অধিক উদ্যোক্তা স্টল বরাদ্দ নিয়েছেন। 

উৎসবের উদ্বোধনীতে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের আদিবাসী শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।  

আইপিনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আন্তনী রেমা বলেন, ‘আমাদের দেশে বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল বৈচিত্র্যপূর্ণ খাবার। বিশেষ করে আদিবাসীরা নিজেদের লালিত বন-পাহাড় থেকে এইসব নানা পদের খাবার সংগ্রহ করে থাকে। এই খাবারগুলোর অনেক কিছুই মূল ধারার জনগোষ্ঠীর কাছে অপরিচিতি। ফলে মূল ধারার জনগোষ্ঠীর অনেকেই আদিবাসীদের নানা খাবার নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপও করে থাকে। আমরা চাই, আমাদের খাবারগুলোর স্বাদের সঙ্গে মূল ধারার মানুষজন পরিচিত হোক। স্বাদের মাধ্যমে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পাক এবং নানা জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।’

আয়োজকরা জানান, গতবছর ১৩ আগস্ট প্রথম বারের মতো এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। আয়োজনটি বেশ সাড়া জাগিয়েছিল। ঢাকা শহরের বহু মানুষ আদিবাসীদের বৈচিত্র্যপূর্ণ খাবার ও অর্গানিক জুমিয়া পণ্য সংগ্রহে উৎসবে সামিল হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা