× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশোর মিলছে বাকিতে কেনাকাটা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৮:৫০ পিএম

ইশোর মিলছে বাকিতে কেনাকাটা

লাইফস্টাইল ফার্নিচার ব্র্যান্ড ইশোয় চলছে বাই নাউ পে লেটার ক্যাম্পেইন। ১০ জুলাই শুরু হওয়া ক্যাম্পেইনটি সুযোগ করে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম আসবাবপত্র কেনার। 

ইশো সুযোগ করে দিচ্ছে সুবিধাজনক পেমেন্টের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী পণ্য কিনে বাড়ি সাজিয়ে তোলার। এ ক্যাম্পেইনের আওতায় রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংক। এ চারটি ব্যাংক থেকেই পাওয়া যাচ্ছে ০ শতাংশ ইএমআই অফার। এ অফারের সুযোগ গ্রহণ করে একটি লম্বা সময় ধরে মূল্য পরিশোধ করতে পারবেন। ক্যাম্পেইনটি চলবে অনির্দিষ্টকাল। তাই গ্রাহকরা যখন কেনাকাটা করবেন তখনই এ সুবিধাটি নিতে পারবেন।


প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং প্রধান আরিফুল হায়দার বলেন, ‘আসবাবপত্র কিনতে যথেষ্ট পরিমাণ টাকার প্রয়োজন হয়। তাই নির্বাচিত ব্যাংকগুলোর সঙ্গে আমাদের পার্টনারশিপ একটি গেম-চেঞ্জার হতে যাচ্ছে। আমাদের উদ্ভাবনী বাই নাউ পে লেটার অপশনের মাধ্যমে ক্রেতারা সহজে ও সুলভমূল্যে নিজেদের বাড়ি সাজাতে পারবেন। 

ইশোর বাই নাউ পে লেটার ক্যাম্পেইনের মাধ্যমে ৫০টি কালেকশনের ৪ হাজার ৫০০-এর বেশি পণ্য থেকে গ্রাহক নিজেদের পছন্দের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র কিনতে পারবেন। ফার্নিচার কিনতে যেতে পারেন ইশোর স্টোরে অথবা ভিজিট করুন www.isho.com-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা