× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সির ভিন্নধর্মী আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৮:২৫ পিএম

ঢাকা রিজেন্সির ভিন্নধর্মী আয়োজন

পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট গত ২০ জুলাই ২০২৩ আয়োজন করেছিল ‘ঢাকা রিজেন্সি কর্পোরেট নাইট’। হোটেলটির সেলিব্রেশন হলে সম্মানিত এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বৈচিত্র্যময় এবং জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। 


আয়োজিত এই কর্পোরেট নাইট ইভেন্টের উদ্দেশ্য ছিল নতুন আদলে সজ্জিত হোটেলের বিভিন্ন পরিষেবার সঙ্গে নতুন করে পরিচিত করানো এবং বিভিন্ন সেক্টরের পেশাদারদের সংযোগ, সহযোগিতা ও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব শাহিদ হামিদ বলেন, ঢাকা রিজেন্সি হোটেল সুদীর্ঘ সময় ধরে গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। সেবার মান উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করি এবং আগামীতেও এই সেবার মান যেন অব্যাহত থাকে সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। 

হোটেলটি মনোমুগ্ধকর লাইভ মিউজিক্যাল পারফরম্যান্সের আয়োজন করেছিল। এ ছাড়াও স্বনামধন্য পার্টনারদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র ছিল এই রাতের আরেকটি আকর্ষণ। সন্ধ্যা সাড়ে ৭টায় বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, সামাজিক ও  ব্যবসায়িক উদ্যোক্তা, এয়ারলাইনস ও আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সেক্টরের কর্মকর্তাসহ ৪০০ অধিক অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি। গালা ব্যুফে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা