× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুজুকি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন সিয়াম আহমেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৯:৫২ পিএম

সুজুকি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন সিয়াম আহমেদ

মোটরবাইকসের সুপরিচিত ব্র্যান্ড সুজুকি। সম্প্রতি ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হলেন অভিনেতা সিয়াম আহমেদ। একই সঙ্গে তাকে ফেস অব সুজুকি হিসেবে স্বীকৃতি দেয় প্রতিষ্ঠানটি। 

ঢাকার র‌্যাংগস ব্যাবিলনিয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০ জুন সুজুকির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফেস অব সুজুকি হিসেবে সিয়াম আহমেদকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং সুজুকি বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. শামস উদ্দিনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সুজুকি বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান বলেন, ’আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে সুজুকির সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের এই পথচলা অন্য একটি মাত্রা যোগ করল। যা বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আশা করছি, উদ্যোগটি তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।’

প্রতিষ্ঠানটির বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ’তরুণদের কাছে সিয়াম আহমেদের দারুণ জনপ্রিয়তা ও প্রভাব রয়েছে। ফেস অব সুজুকি হয়ে তিনি এক্সাইটিং সব এক্সিপেরিয়েন্স উপহার দেবেন।’

জাপানিজ ব্র্যান্ড সুজুকির জিক্সার সিরিজের বাইকগুলো দেশের তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তরুণদের চাহিদা ও রুচির কথা বিবেচনা করে আকর্ষণীয় মডেলের মোটরবাইক ম্যানুফ্যাকচারিং ও বিপণন করে আসছে র‌্যানকন মোটরবাইকস লিমিটেড। সেরা মানের পাশাপাশি, সুজুকির 3S সেন্টার নিশ্চিত করে বিক্রয়োত্তর সেবা। এ ছাড়াও তাদের কাছে মিলবে অনুমোদিত স্পেয়ার পার্টস এবং সেরা কাস্টমার এক্সপেরিয়েন্স। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা