× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরাটন ঢাকায় খাবারের উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৫:১৬ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৬:১৮ পিএম

শেরাটন ঢাকায় খাবারের উৎসব

ভিনদেশি খাবারের বৈচিত্রময় আয়োজন নিয়ে বনানীর পাঁচতারকা হোটেল শেরাটন ঢাকায় শুরু হয়েছে ফুড ফেস্টিভাল।


মেডিটেরানিয়ান ফুড সাফারি শিরোনামে এই আয়োজনে থাকছে ভূমধ্যসাগরীয় মজাদার স্বাদের খাবার। হোটেলের ১৪ তলায় অবস্থিত ‘গার্ডেন কিচেন’ রেস্টুরেন্টে এই আয়োজন শুরু হয়েছে ৮ জুন থেকে, চলবে ১৮ জুন পর্যন্ত। 


ভিনদেশি এসব খাবারের মধ্যে রয়েছে মরক্কোর সীফুড বাস্টিলা, স্প্যানিশ সীফুড পায়েলা, আলবেনিয়ান ক্যাসেরোল, নর্দার্ন রেড স্ন্যাপার, অক্টোপাস, পুরো টুনা, কিং প্রন এবং লবস্টার। যারা মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য থাকছে বিশ্ব বিখ্যাত তুর্কি কাবাব, শাওয়ারমা, ওমানি শুওয়া, সিরিয়ান ল্যাম্ব স্টু, আরবি মেজে ও বিফ তাজিনসহ আরও অনেক খাবার। ভূমধ্যসাগরীয় মজাদান মিষ্টান্ন ক্রেমনা রেজিনা, মাদারিকা, তুফাহিজা, বাকলাভা, সোবিয়েত, সেকারপেয়ার, আসুরে, ইরমিক হালওয়া, কুনাফা ও উম্ন আলি ছিল এই আয়োজনে। এছাড়াও আরও অনেক মজাদার খাবার।

বুফে এই আয়োজনের জন্য গুনতে হবে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা। নির্দিষ্ট ব্যাংক কার্ডের মিলবে একটি কিনলে অন্যটি বিনামূল্যে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা