প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৪:৩২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৯:৪১ পিএম
পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন ঢাকা ‘টেস্ট অব থাইল্যান্ড’ শিরোনামে নানা ধরনের থাই খাবারের বিশাল আয়োজন করেছে; যা ১১ জুন শুরু হয়েছে, চলবে ২৪ জুন পর্যন্ত। আয়োজনটি হচ্ছে ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টস রেস্টুরেন্টে।

হোটেলটির আয়োজনে রয়েছে নানা স্বাদের থাই খাবার। যার মধ্যে রয়েছে গাই সাতে, নিউয়া ইয়াং বাই চপলু, ডোম তুম টড, টড মুন প্লা, নাম প্রিক, থাই সালাদ যেমন লার্ব গাই, ইয়াম উউন সেন, টম ইয়ুম গুং, নাম সাই স্যুপ, থাই মিষ্টান্ন এবং প্যাড থাইসহ লাইভ স্টেশন। এ উপলক্ষে ১১ জুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্টিন ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে, থাই দূতাবাস ও হোটেল কর্মকর্তাসহ অন্যরা।

এ আয়োজনে বিশেষ মাত্রা যোগ করতে যুক্ত হয়েছেন দুজন বিখ্যাত থাই রন্ধনশিল্পী সুফুন নাকজারোএন এওন এবং মিনারাত চুকুম ওহ। পুরো উৎসবে উপস্থিত অতিথিরা মাস্টার শেফদের সঙ্গে আলাপচারিতা করার সুযোগ পাবেন; যার মাধ্যমে থাই রন্ধনশিল্প সম্পর্কে অজানা তথ্য জানা যাবে। বিশেষ এ থাই বুফে ডিনার স্প্রেডের জনপ্রতি মূল্য ৭ হাজার ৫০০ টাকা। তবে বিভিন্ন অংশীদার ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে থাকছে নানা অফার।