× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটস চকো কুকিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৯:৩৩ পিএম

ওটস চকো কুকিজ

যারা স্বাস্থ্য সচেতন, হালকা খিদে পেলে তারা একটু চিন্তায় পড়ে যান কী খাবেন। হালকা নাশতায় অনেকে ভাজা-পোড়া বা ভারী কার্বোহাইড্রেট গ্রহণ করেন; যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই হালকা নাশতায় রাখতে পারেন ওটস। ওটস পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার। এতে আছে প্রচুর ফাইবার ও অ্যাভিন্যানথ্রামাইড; যা স্বাস্থ্য সুরক্ষায় বেশ কার্যকর। দেখে নিন ওটস দিয়ে তৈরি কুকিজ রেসিপি।

যা যা লাগবে : ওটস ৫০ গ্রাম, আমন্ড বাটার/ পিনাট বাটার ৩ টেবিল চামচ, ঝোলাগুড় ২ টেবিল চামচ, চকলেট স্প্রেড ২ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ (মিষ্টি ছাড়া), বেকিং পাউডার ১ টেবিল চামচ, বেকিং সোডা আধা চামচ, লবণ পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে আমন্ড বাটার, ঝোলাগুড় আর চকলেট স্প্রেড ভালো করে মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশে গেলে মিশ্রণের মধ্যে ওটস, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, দুধ ও লবণ দিয়ে দিন। হালকা হাতে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। মণ্ডটিকে ঢেকে রেখে দিন আধা ঘণ্টা। একটি বেকিং ট্রে নিয়ে তার ওপর বাটার পেপার বিছিয়ে দিন। তৈরি করে রাখা মণ্ডটি থেকে ছোট ছোট অংশ কেটে বিস্কুটের আকার দিন। ট্রের ওপর সেগুলোকে এক ইঞ্চি দূরত্বে রেখে সাজিয়ে নিন। এবার ১৮০ ডিগ্রিতে পাঁচ মিনিট ওভেন প্রি-হিট করে নিন। প্রিহিটেড ওভেনে বেকিং ট্রে রেখে ১৫ থেকে ১৮ মিনিট ১৬০ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিতে হবে। এভাবেই তৈরি করে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর ওটস চকো কুকিজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা