× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যত্ন-আত্তি

এই গরমে সতেজ থাকতে

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৯:১৪ পিএম

মডেল : মাহিয়া  ছবি : হাবিব আদনান মুরাদ

মডেল : মাহিয়া ছবি : হাবিব আদনান মুরাদ

গ্রীষ্মকাল মানেই প্রচণ্ড গরম। গরমের দিন এলেই আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। বাইরের গরম তাপমাত্রার সঙ্গে আমাদের শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে। গরমে পোশাক থেকে খাবার- সবকিছুতেই থাকতে হয় সচেতন। কারণ এ সময় নিজের স্বস্তির দিকে খেয়াল রাখাটা সবার আগে জরুরি।

গরমের তীব্রতায় নাজেহাল হতে না চাইলে নিজেকে সতেজ রাখার উপায় জানতে হবে।

পোশাক

আপনার পোশাকের ওপর অনেকটাই নির্ভর করছে কতটা গরম আপনি অনুভব করবেন। গরমে কাপড়ের ধরন এবং রঙের প্রতি বিশেষ নজর রাখবেন। সবচেয়ে ভালো হয় সুতির পোশাক পরতে পারলে। এ ধরনের পোশাক আপনাকে সতেজ অনুভূতি দেবে।

চুল বাঁধা

গরমে স্বস্তির জন্য চুল বাঁধার ধরনের দিকেও নজর দিন। যেভাবে স্বস্তি অনুভব করুন সেভাবেই চুল বাঁধুন। চুলের ছাঁট বা কাটের ক্ষেত্রেও একই কথা মেনে চলার চেষ্টা করুন।

এসির ব্যবহার

যাদের বাড়িতে এসি রয়েছে, তারা গরমের হাত থেকে নিস্তার পেতে এসির ব্যবহার করুন। এসি বা এয়ারকুলার ঘর ঠান্ডা রাখতে কাজ করে। তাই তাপমাত্রা অসহনীয় মনে হলে এসির সাহায্য নিন। তবে সারাক্ষণ এসিতে থাকার অভ্যাস করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

পানীয়

গরমের সময় তাপের তীব্রতার কারণে ঘাম বেড়ে যায়। ফলে শরীর থেকে প্রয়োজনীয় পানির অনেকটাই বের হয়ে যায়। যে কারণে পানিশূন্যতা পর্যন্ত দেখা দিতে পারে! তাই গরমের সময়ে নানা ধরনের পানীয় যেমন পানি, ডাবের পানি, শরবত, ঘোল, ফলের রস ইত্যাদি পান করা উচিত। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করতে হবে।

রোজকার মেকআপ

মেকআপের আগে ত্বকে বরফ দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করলে মেকআপ দীর্ঘ সময় ফ্রেশ থাকে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এটি অনেক কার্যকর। ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হবে প্রসাধনী। তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেইজড প্রসাধনী ভালো কার্যকর। আবার শুষ্ক ত্বক যাদের তাদের জন্য অয়েল বেইজড প্রসাধনী দেয় মসৃণ লুক। তাই যার যার ত্বক অনুযায়ী বেছে নিতে হবে সঠিক ফর্মুলার প্রসাধনী।

অপ্রয়োজনে বাইরে বের হবেন না

প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। কারণ বাইরে রোদ ও ধুলোবালির কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে দুপুরের দিকে চেষ্টা করুন বাইরে না থাকার। বিকালে রোদ পড়ে এলে বের হোন। যদি একান্তই বের হতে হয় তাহলে ছাতা ব্যবহার করুন। এ ছাড়া সানস্ক্রিন ক্রিমও ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা