× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছড়াবে না আর চোখের কাজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৫:৩৭ পিএম

ছড়াবে না আর চোখের কাজল

অফিস, ক্যাম্পাস কিংবা যেকোনো নিমন্ত্রণে সাজতে পছন্দ না করলেও কাজল পরতে পছন্দ করেন অনেকে। তবে গরমের দিনে কাজল পরার কিছুক্ষণ পরই তা ছড়িয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয়। একটু সচেতন হলেই এ সমস্যার সমাধান করা সম্ভব। জেনে নিন কিছু সহজ উপায়Ñ

শুধু যে তৈলাক্ত ত্বক হলেই এমন কাজল ছড়ানোর সমস্যা হয় তা নয়। গরমে বাইরের কড়া রোদ থেকে হয় ঘাম এবং এজন্য যেকোনো ত্বকের অধিকারীরাই এ সমস্যায় পড়তে পারেন। কাজল ছড়িয়ে গেলে একটু অস্বস্তিতে পড়তে হয়। তা ছাড়া রাস্তাঘাটে যখন তখন কাজল মুছে ফেলার উপায়ও থাকে না। তাই কিছু উপায় মানতে পারেন। এতে চোখের কাজল গলে যাবে না বা চোখের চারপাশে ছড়াবে না।

  • মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ ও চোখের ওপরের অংশ ভালো করে টিস্যু পেপার কিংবা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিন। এরপর একটি সুতির রুমালে বরফ নিয়ে, তা দিয়ে চোখে ও তার চারপাশে হালকা করে মালিশও করুন। এতে ঘাম, অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। কাজল পরলে তা হবে দীর্ঘস্থায়ী।
  • মেকআপের সময় অনেকেই প্রাইমার এড়িয়ে চলেন। তা করা চলবে না। কাজল লাগানোর আগে প্রাইমার ব্যবহার করতে হবে। এতে কাজল লাগানো যেমন সহজ হবে তেমনি কাজল ছড়াবে না।
  • চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। ক্রিম যেন পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। কাজল লাগানোর আগে এ কৌশল নিলে অতিরিক্ত তেলও চলে যায়, চোখের চারপাশ পরিষ্কারও হয়।
  • ত্বক বেশি তেলতেলে হলে চোখের কোণে জমা হওয়া অতিরিক্ত তেল পরিষ্কার করতে ইয়ার বাড ব্যবহার করতে পারেন।
  • চোখের ওয়াটার লাইনে কাজল পরতে পছন্দ করেন অনেকে। চোখের ভেতরে পানি বেশি থাকায় কাজল স্মাজ হওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে আইলাইনে কাজল লাগানোর পর কালো কিংবা ব্রাউন আইশ্যাডো দিয়ে আরও একটি পরত দিন। এতে কাজল লেপ্টে গেলেও সহজে বোঝা যাবে না। আবার ধোঁয়াটে বা স্মোকি লুক ক্রিয়েট হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা