× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাকে হোক আরাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৫:১৪ পিএম

মডেল : মৌরিতা জুঁই ছবি : ফারহান ফয়সাল

মডেল : মৌরিতা জুঁই ছবি : ফারহান ফয়সাল

গরমে প্রতিদিনের পোশাক নির্বাচন করার সময় প্রথম মাথায় আসে আরাম ও স্বস্তির কথা। এর পরই থাকে স্টাইলের ব্যাপার। কেননা গরম বলে তো আর যেনতেন পোশাক পরা যাবে না। বেছে নিতে হবে এমন পোশাক যা দেবে স্বস্তি, সঙ্গে স্টাইলটাও বজায় থাকে। এ ক্ষেত্রে পোশাকের ফেব্রিকের সঙ্গে রঙের দিকেও দিতে হবে বিশেষ নজর।

সুতি কামিজে

অফিস কিংবা ক্যাম্পাস রোজকার পোশাকের ফেব্রিক হিসেবে বেছে নিতে পারেন সুতি কামিজ। সঙ্গে রঙ হিসেবে প্রাধান্য দিতে পারেন উজ্জ্বল যেকোনো রঙ। যেমন সাদা, হলুদ, হালকা কমলা, অফ হোয়াইট, গোলাপি, ল্যাভেন্ডার, আকাশি প্রভৃতি রঙ। এসব হালকা রঙের পোশাকে গরম কম লাগবে সঙ্গে চোখেও স্বস্তি দিবে।

কাফতান

এ গরমে কাফতান বেছে নিতে পারেন। এটি হতে পারে অন্যতম একটা আরামের পোশাক। কাফতান একটু ঢিলেঢালা টাইপের হয়। তাই গরমের মধ্যে এ পোশাকে স্বস্তি পাওয়া যায়। সঙ্গে স্টাইলও বজায় থাকে। আজকাল কাফতানের মধ্যেও বেশ বৈচিত্র্য দেখা যায়। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, হাঁটু পর্যন্ত লম্বা কিংবা আরও ছোট লংয়ের কাফতান মেলে। কোমরের কাছে ফিতা দেওয়া থাকে। এতে ঢিলেঢালা কাফতান হলেও বডির সঙ্গে ফিট থাকে। যেকোনো উজ্জ্বল রঙের কাফতানের সঙ্গে ছিমছাম সাজ সারা দিনের জন্য সুন্দর ও স্নিগ্ধ একটা লুক তৈরি করতে পারে।

স্টাইলিশ কুর্তিতে

রোজকার পোশাকে সব থেকে বেশি প্রাধান্য পায় কুর্তি। কেননা এটি একদিকে যেমন আরামদায়ক অন্যদিকে দেয় স্টাইলিশ লুক। এক কুর্তি দিয়ে আনা যায় ভিন্ন ভিন্ন লুক। কুর্তির সঙ্গে কখনও ম্যাচিং প্যান্ট ও ওড়না আবার কখনও কন্ট্রাস্ট করে সালোয়ার ও ওড়না মিলিয়ে আনা যায় বৈচিত্র্য। এতে প্রতিদিনের পোশাকে একঘেয়েমি ভাব আসে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা