× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোলাস্তার ফরচুন হুইল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:২৩ পিএম

সোলাস্তার ফরচুন হুইল

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তা ঈদের বাহারি পোশাক নিয়ে সাজিয়েছে তাদের প্রতিটি আউটলেট। আনন্দ ক্রেতাদের সঙ্গে শেয়ার করে নিতে বেশ কিছু অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফরচুন হুইল অফারটি ক্রেতাদের জন্য অনেক আকর্ষণীয়।

ফরচুন হুইলের আকর্ষণীয় বিষয় হলো, এ অফারে ক্রেতা কখনও কখনও বিনা মূল্যে পেয়ে যান তাদের পছন্দের পোশাক। সঙ্গে সুদৃশ্য ফরচুন হুইল সোলাস্তা শপ নজর কেড়েছে ক্রেতাদের। এই হুইলে রয়েছে আটটি অফার। এর মধ্যে যেকোনোটি একজন ক্রেতা পেতে পারেন মাত্র দুই হাজার টাকা সমমূল্যের কেনাকাটা করলেই। এ ছাড়া ফরচুন হুইলে আরও মিলবে ১০ শতাংশ, ২৫ শতাংশ ও ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। সঙ্গে ফ্রি টি-শার্ট ও উপহার সামগ্রী তো রয়েছেই। 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শামছুল হক রিপন বলেন, সোলাস্তা সর্বদাই ক্রেতাদের সন্তুষ্টি নিয়ে টিকে থাকতে চায়। এরই ধারাবাহিকতায় সোলাস্তার ঈদ আয়োজনে রয়েছে নিত্যনতুন পোশাক। সঙ্গে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ সব অফার। কোভিড সংক্রমণের অগ্রভাগে আত্মপ্রকাশ করা আমাদের এই পোশাক ব্র্যান্ড ক্রেতাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া এতদূর অগ্রসর হতে পারত না। তাই উৎসব উপলক্ষে নিজেদের নকশা করা পোশাকগুলো আরো সহজে কাঙ্ক্ষিত ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার জন্য এই প্রয়াস। যাতে ক্রেতারা স্বল্পমূল্যে ও সন্তুষ্টির সঙ্গে যুগোপযোগী পোশাক ক্রয় করতে পারে।

তরুণ ক্রেতাদের জন্য আবির্ভাব হলেও সোলাস্তায় রয়েছে সব বয়সির জন্য পোশাক। অ্যাসেনসিয়াল, এলিগ্যান্ট, এক্সক্লুসিভ, প্রিমিয়াম ও ব্রাইডাল বা পার্টি সব ধরনের কালেকশনই মিলবে এখানে। বৈচিত্র্যময়তা ও পোশাকের রঙ নির্বাচনে ব্র্র্যান্ডটির নান্দনিক উপস্থাপনা বেশ প্রশংসিত।

বর্তমানে সোলাস্তার রয়েছে তিনটি আউটলেট। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সি ব্লকে, ধানমন্ডি ৯/এ সাতমসজিদ রোড এবং আরেকটি নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোডে অবস্থিত। প্রতিটি শোরুম সোলাস্তার নিজস্ব জায়গা ও তত্ত্বাবধানে পরিচালিত। পোশাক কিনতে আউটলেটে চলে যেতে পারেন। এ ছাড়া www.solastabd.com ও facebook.com/solastabd এই দুই সাইটেও পাওয়া যাবে অধিকাংশ পোশাক। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা