× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে ফার্নিচার ব্র্যান্ড ইশো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৭:২২ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১২:১৬ পিএম

মোহাম্মদপুরে ফার্নিচার ব্র্যান্ড ইশো

আধুনিক জীবনযাত্রার জন্য আসবাব ডিজাইন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ইশো। সম্প্রতি মোহাম্মদপুরের শ্যামলী রিং রোডে উদ্বোধন করল এক্সপেরিয়েন্স সেন্টার। যেখানে মিলবে ইশোর সাম্প্রতিক বিভিন্ন কালেকশন। যার মধ্যে আছে রমজান গিফট বক্স ও মন্টপেলিয়ার লাক্সারি হোম কালেকশন।  

ব্র্যান্ডটি তাদের আসবাবে নকশা করে অত্যন্ত সূক্ষ্মভাবে। বিভিন্ন রঙ এবং কাঠের নানা ধরনের আসবাবের ব্যাপক সমাহার নিয়ে নতুন এই আউটলেট সাজানো হয়েছে। মোহাম্মদপুর ও নিক্টস্থ হাউজিং সোসাইটিতে বসবাসরত মানুষের হোম ও লাইফস্টাইল শপিংয়ের অবধারিত স্থান হবে বলে আশা করে প্রতিষ্ঠানটি। স্টোরটিতে স্থান এমনভাবে ব্যবহার করে সাজানো হয়েছে, যাতে ক্রেতারা বেস্ট সেলিং বিভিন্ন ফার্নিচার সিরিজ এবং ইশো-এর নানা কনসেপ্ট প্রজেক্টের মাঝে ঘুরে ঘুরে কাছ থেকে পণ্য সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারে। যা তাদের একটি সুন্দর ও সামগ্রিকভাবে উপকারী শপিং এক্সপেরিয়েন্স দেবে। 

প্রতিষ্ঠানটি উদ্ভাবন এবং নকশার দর্শনে বিশ্বাসের পাশাপাশি পণ্য এবং সেবা বিকাশের দিকে মনোনিবেশ করে। পরিকল্পনা থেকে শুরু করে ডিজাইনিং এবং বৈশ্বিক মানের পণ্য বাজারে আনতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। ইশোর লক্ষ্য হলো বাসস্থানের সম্ভাবনাকে কাজে লাগানো এবং দৈনন্দিন জীবনে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা। ব্র্যান্ডটির সব ডিজাইন বিশ্বের বিভিন্ন স্থান থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়। দৈনন্দিন জীবনযাত্রা ও বিভিন্ন সংস্কৃতির ওপর নির্ভরশীল ডিজাইনই দর্শনের মূল ভিত্তি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত ব্র্যান্ডটি প্রমাণ করেছে নতুন ডিজাইন ও মানুষের আসবাবপত্র ব্যবহারে পরিবর্তন আনার মাধ্যমে বাসস্থানের উপযুক্ত ব্যবহার, টেকসইকরণ ও উদ্ভাবনের ক্ষেত্রে ভূমিকা রাখা যায়। নান্দনিকতা অক্ষুণ্ণ রেখে কার্যকর ডিজাইন নিশ্চিত করতে ইশো প্রতিজ্ঞাবদ্ধ। উন্নতমানের ম্যাটারিয়াল থেকে তৈরি ও বিশ্ববাজার দ্বারা অনুপ্রাণিত পণ্য ক্রয় করতে ভিজিট করতে পারেন ইশোর মোহাম্মদপুর এক্সপেরিয়েন্স সেন্টারে ২৯, প্রবাল হাউজিং, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা