× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রাউন প্লাজায় ইফতার ও সেহরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম

ক্রাউন প্লাজায় ইফতার ও সেহরি

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান পবিত্র রমজান মাসজুড়ে অতিথিদের জন্য আয়োজন করেছে বিশেষ ইফতার ও সেহরির। অতিথিরা ক্রাউন টাওয়ার, দ্য ফ্লেয়ার, দ্য বিস্ট এবং ক্রাউন রেসিডেন্সে ইফতার এবং সেহরি বুফেসহ উপভোগ করতে পারবেন এরাবিক ও কন্টিনেন্টাল স্পেশালিটিজ। 

স্টার্টারে অতিথিদের জন্য থাকছে সুশি থেকে শুরু করে এরাবিক স্পেশালিটিজ, যেমন, হুমুস উইথ শিশ কাবাব, ফালাফেল, শরমা লাইভ স্টেশনসহ অনেক কিছু। মেইনসে আছে মেরিনেটেড চার-গ্রিলড ল্যাম্ব শ্যাঙ্ক, সিসেমি প্রন উইথ পেপার, মেডিলিয়নস অব বিফ টেন্ডারলাইন উইথ ব্ল্যাক পেপার। এ ছাড়া পেরি গার্লিক রোস্টেড চিকেন, সিয়ার্ড ফিলেট অব ফিস উইথ মাসেলস ও লাইভ ওরিয়েন্টাল স্টেশন। ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের মধ্যে আছে মাটন হালিম, বেগুনি, বিফ তেহারি, চিকেন বিরিয়ানি, চিকেন মালিয়া কাবাব, ট্যাংরি কাবাব, মাটন রোগান জোশ, মাটন গালাটি কাবাব, বিফ কালা ভুনাসহ আরও অনেক কিছু। আছে মুখরোচক পানীয়র ব্যবস্থা। 

মিষ্টির মধ্যে আছে জিলাপি, ফার্নে, বাসবুসা ফালুদা, গোলাবজামুন, সি সল্ট উইথ ক্যারামেল স্লাইস, উম আলী প্রভৃতি। চিনিমুক্ত মিষ্টির ব্যবস্থাও রয়েছে।

দ্য বিস্টে সেহরির জন্য আছে ইলিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বাটার মসলা, শেফ চয়েস সস উইথ গ্রিলড ফিশ ফিললেট, বিফ টেন্ডারলাইন স্টেক, মাটন রেজালা, বিফ কালা ভুনাসহ আরও অনেক মজাদার খাবারের অফার। সেই সঙ্গে একটি লাইভ ওরিয়েন্টাল স্টেশনও মিলবে সেখানে।

ক্রাউন টাওয়ারে ইফতার বুফে জনপ্রতি ৭ হাজার ৪শ ৯৯ টাকা, দ্য ফ্লেয়ার অ্যান্ড দ্য বিস্টে সেহরি বুফে জনপ্রতি ৩ হাজার ৯শ ৯৯ টাকা এবং ক্রাউন রেসিডেন্সে ইফতার বুফের জন্য গুনতে হবে জনপ্রতি ৪ হাজার ৯শ ৯৯ টাকা। ইফতার এবং সেহরির জন্য নির্ধারিত ব্যাংক কার্ডে থাকছে একটি কিনলে অন্যটি ফ্রি এবং একটি কিনলে তিনটি ফ্রি অফার। ইফতারের জন্য সূর্যাস্ত থেকে রাত ১০টা ৩০ মিনিট এবং সেহরির জন্য রাত ১২টা থেকে ভোর পর্যন্ত খোলা থাকবে।

এ ছাড়া রয়েছে তিনটি স্বতন্ত্র ইফতার টেক অ্যাওয়ে বক্স। যার মূল্য জা'আতার ৩ হাজার ৪শ ৯৯ টাকা, হারিসা ৪ হাজার ৯শ ৯৯ টাকা এবং মেজা ৭ হাজার ৪শ ৯৯ টাকা। এই টেক অ্যাওয়ে বক্সগুলো সুস্বাদু খাবারে পরিপূর্ণ। তিনটি ইফতার টেক অ্যাওয়ে বক্সেই রয়েছে নির্ধারিত ব্যাংকের কার্ডে একটি কিনলে অন্যটি ফ্রি অফার। বিস্তারিত তথ্য এবং বুকিংয়ের জন্য কল করতে পারেন ০১৯৬৬৬৬২১৫২ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা