প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৪:৫৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৭:৪৪ পিএম
পবিত্র রমজান মাস উপলক্ষে হোটেল সারিনা ঢাকাতে রয়েছে বিশেষ রমজান অফার। আয়োজনে থাকছে রমজান প্যাকেজে ইফতারের পরে ঐতিহ্যবাহী এবং আন্তর্জাতিক রন্ধনপ্রণালি সমন্বিত নৈশভোজ। হোটেলের বিশেষজ্ঞ শেফদের তৈরি সুস্বাদু স্টু, সালাদ এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে।

পাঁচতারকা হোটেলটি সুস্বাদু খাবারের সঙ্গে রমজানের চেতনা উদযাপনে
সহায়তা করতে বিভিন্ন ধরনের কার্যক্রমের ব্যবস্থা করেছে। থাকছে নামাজ পড়া ও কুরআন
তেলাওয়াত করার সুযোগ। অতিথিদের সুবিধার্থে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও
রয়েছে।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মি. কৃষাণ কোডিপিলি বলেন, আমাদের লক্ষ্য স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করা যা এই পবিত্র মাসের ঐতিহ্য এবং মূল্যবোধকে উদযাপন করে। আমাদের পেশাদারদের নিবেদিত দল ব্যতিক্রমী এই অফার তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছে। যা অতিথিরা পছন্দ করবেন বলে আমরা বিশ্বাস করি।

রমজান প্যাকেজটি থাকবে পুরো রমজান মাসজুড়ে। মাল্টি-কুইজিন রেস্তোরাঁ
সামারফিল্ডসে থাকবে ইফতার বুফে। সঙ্গে থাকবে নব্বই আইটেমসহ ডিনার। যার জন্য গুনতে হবে
জনপ্রতি পাঁচ হাজার টাকা। একটি কিনলে অন্যটি ফ্রি অফার পাওয়া যাবে নির্বাচিত ব্যাঙ্ক
কার্ডের সঙ্গে। যার মূল্য ৮ হাজার পাঁচশত টাকা। শুক্র ও শনিবার থাকছে জমকালো সাহরি।
যার জন্য গুনতে হবে তিন হাজার টাকা। রিসোটো (লেভেল ৩) রেস্তোরাঁয় আরেকটি ছোট বুফে
ইফতারের আয়োজন থাকছে। যার মূল্য জনপ্রতি চার হাজার টাকা। একটি কিনলে অন্যটি ফ্রি পাওয়ার
সুযোগও থাকছে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সঙ্গে। স্ট্রিট ১৭ ক্যাফেতে টেক অ্যাওয়ে ইফতার
প্ল্যাটার থাকবে। জনপ্রতি ১ হাজার ৬ শত টাকায় সিলভার, দুইজনের জন্য ২ হাজার ৩ শত টাকায়
গোল্ড এবং তিন হাজার ৩ শত ৫০ টাকায় প্ল্যাটিনাম দুইজনের জন্য তিনটি প্যাকেজ রয়েছে।
এ ছাড়া সামাজিক বা কর্পোরেট ইভেন্টের জন্য একশ জনের সঙ্গে থাকছে খাবারে
১০ শতাংশ ছাড়সহ বিনামূল্যে একটি স্থান। ৮০ জনের জন্যও থাকছে খাবারে ১০ শতাংশ ছাড়।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭৩০০২০৩০৭।