× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ইফতার ও সেহরির বিশেষ আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৬:৫৩ পিএম

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ইফতার ও সেহরির বিশেষ আয়োজন

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আয়োজন করেছে বিশেষ ইফতার বুফে ডিনার এবং বুফে সেহরি। বন্ধু এবং পরিবারের সঙ্গে সুস্বাদু এই বুফে ইফতার ও ডিনার উপভোগ করার সুযোগ থাকছে রমজান মাসজুড়ে।

অ্যাটিটিউড রেস্তোরাঁতে বুফে ইফতার ও ডিনারে এবং সাপ্তাহিক সেহরিতে (বৃহস্পতি এবং শুক্রবার) থাকবে অ্যারাবিক এবং এশিয়ান ঐতিহ্যবাহী ইফতার। যেখানে অতিথিরা পছন্দমতো খাবার উপভোগ করতে পারবেন বিস্তৃত বুফে আয়োজন থেকে। থাকবে শতাধিক খাবারের ব্যবস্থা। সপ্তাহে দুদিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার থাকবে বুফে সেহরি খাওয়ার ব্যবস্থা। যার জন্য গুনতে হবে জনপ্রতি ৭ হাজার টাকা। আর বাকি দিনগুলোতে থাকবে ৬ হাজার ৫০০ টাকায় বুফে ইফতার। সাপ্তাহিক সেহরির মূল্য ৪ হাজার টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে থাকছে একটি ফ্রি অফার।

এবারের বুফে ইফতার ও ডিনারে অতিথিদের জন্য বেশ কিছু বিশেষত্ব আর নতুনত্ব রয়েছে। খাবারের তালিকায় ১২৫টি আইটেমের মধ্যে উল্লেখযোগ্য হলো, খাসির ‘উজি, খাপসা-রাইস, খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, হরেক রকমের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির মোগলাই আকবরি কাবাব ও মুরগির নুরজাহান। এ ছাড়া থাকবে বিভিন্ন আরব্য মিষ্টিজাতীয় ডেজার্ট। যার মধ্যে রয়েছে বাখলাবা, বাসবুসা, কুনাফা, কাতায়েফ, ওমালী, আল সারারিয়া, হরেক রকমের দেশীয় মিষ্টান্ন ও দই, কেক, পেস্ট্রি এবং সন্দেশ। এ ছাড়া থাকবে বিভিন্ন ফলের আইটেম, শরবত ও খেজুরের সমারোহ।  

আরও পাওয়া যাবে টেকওয়ে ইফতার বক্স। দুজনের জন্য টেকওয়ে বক্স ৪ হাজার টাকা। চারজনের জন্য ৬ হাজার ৫০০ টাকা এবং ছয়জনের জন্য ১০ হাজার টাকা। এ ছাড়া BOGO অফার থাকছে নির্বাচিত ব্যাংক কার্ডের সঙ্গে। করপোরেট কর্মকর্তাদের উপহারের জন্য থাকছে রমজান সুইট ট্রিট গিফটের ব্যবস্থা। যার মূল্য ক্লাসিক বক্স ৩ হাজার টাকা এবং প্লাটিনাম বক্স ৪ হাজার টাকা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন +৮৮ ০১৩২৪ ৭১৭০২৫ - ২৬।




 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা