× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রেতাদের জন্য সাশ্রয়ী অফার নিয়ে এলো সোলাস্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৭:০১ পিএম

ক্রেতাদের জন্য সাশ্রয়ী অফার নিয়ে এলো সোলাস্তা

দেশের শীর্ষসারির ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তার সকল ঈদ সংগ্রহ বাজারে এসেছে। এই ঈদে তাদের রয়েছে এক হাজারেরও বেশি নতুন ডিজাইনের পোশাক। এসব পোশাক মিলবে তাদের ঢাকা ও নারায়ণগঞ্জ আউটলেটে। ক্রেতাদের কথা মাথায় রেখে ঈদ কেনাকাটা সাশ্রয়ী করতে বিশেষ অফার নিয়ে এসেছে সোলাস্তা।

তাদের অফারের মধ্য রয়েছে, সোলাস্তা স্প্রিং ফ্যান্টাসি, বাই অ্যান্ড ফ্লাই ও ফরচুন হুইল। বসন্তে যারা ব্র্যান্ড শপটি থেকে পোশাক কিনেছেন, তাদের জন্য থাকছে সোলাস্তা স্প্রিং ফ্যান্টাসি অফার। চলতি মাসে একবার কেনাকাটায় অর্ধেক দামে মিলবে পোশাক। অন্যদিকে বাই অ্যান্ড ফ্লাই অফারে সোলাস্তা প্রতি সপ্তাহে ক্রেতাদের দিচ্ছে ব্যাংকক ঘুরে আসার বিমান টিকিট। এই আয়োজনে ক্রেতাদের দেওয়া মোবাইল নম্বরের বিপরীতে প্রতি সপ্তাহে এক জোড়া ভাগ্যবান কাপল পাচ্ছেন ঢাকা-ব্যাংকক– ঢাকা টিকিট। এ ছাড়া ফরচুন হুইলের মাধ্যমে ক্রেতারা বিনামূল্যে পেয়ে যেতে পারেন পছন্দের পোশাক। সোলাস্তার আউটলেটগুলোতে রয়েছে ফরচুন হুইল। যেখানে রয়েছে ৮টি বিশেষ অফার। চাকা ঘোরালেই পেয়ে যেতে পারেন ১০ থেকে ১০০ ভাগ ছাড়। এ ছাড়াও থাকছে টি-শার্ট ও উপহারসামগ্রী। ক্রেতারা ২ হাজার টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন এই ফরচুন হুইল ব্যবহারের সুবিধা।

সোলাস্তার প্রধান নির্বাহী শামছুল হক রিপন বলেন, সোলাস্তা সব সময়েই ক্রেতাদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে চায়। ভালোবাসার বিপরীতে ভালোবাসা দিয়ে যাওয়াই সোলাস্তার নীতি। কোভিড অতিমারির কিছু আগে আত্মপ্রকাশ। ক্রেতাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া এতদূর আসতে পারত না। তাই ঈদে ক্রেতাদের উদযাপনকে আনন্দময় করতে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অফার। ফ্যাশন ব্র্যান্ডটির শোরুম রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (সি ব্লক), ধানমন্ডির সাত মসজিদ রোড (৯/এ) ও নারায়ণগঞ্জের (বঙ্গবন্ধু রোড)। এ ছাড়াও তাদের পোশাক পাওয়া যাবে ফেসবুক পেজ (facebook.com/solastabd) এবং অনলাইনে (www.solastabd.com)।

তরুণদের কথা মাথায় রেখে সোলাস্তার আবির্ভাব হলেও এখানে মিলবে সব বয়সিদের পোশাক। এসেনশিয়াল, এলিগ্যান্ট, এক্সক্লুসিভ, প্রিমিয়াম, ব্রাইডাল ও পার্টিসহ সব ধরনের সংগ্রহই রয়েছে সোলাস্তায়। বৈচিত্র্যময় রঙ ও কাপড়ে ডিজাইনের নান্দনিকতা সোলাস্তার ঈদ সংগ্রহকে দিয়েছে অনন্যতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা