× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারার আউটলেটে মিলবে ঢেউয়ের পোশাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৮:১২ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৮:২৫ পিএম

সারার আউটলেটে মিলবে ঢেউয়ের পোশাক

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারার ওয়েস্টার্ন পোশাকের নতুন সংগ্রহ ‘ঢেউ’। সাব-ব্র্যান্ডটির সকল পোশাক মিলবে সারা লাইফস্টাইলের আউটলেটে। 

‘ঢেউ’ নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য একটি আকর্ষণীয় নতুন ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড। সারা লাইফস্টাইল লিমিটেড এই ব্র্যান্ডকে সংযোজনের জন্য নতুন করে সাজিয়েছে সব আউটলেটকে। ব্র্যান্ডটির অন্যান্য পোশাকের চেয়ে ‘ঢেউ’য়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। পোশাকগুলো মিলবে সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ে। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে।

নারীদের জন্য সংগ্রহে মিলবে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ন শার্ট, লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন ও লেডিস প্যান্ট। এ ছাড়া আছে অব শোল্ডার শার্ট, অব শোল্ডার টপ্স, স্লিট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ ও ব্লেজার। পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট ও ওভারসাইজড টি-শার্ট। এ ছাড়া মিলবে ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট ও জ্যাকেট। কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণীরা পরতে পারবেন ঢেউয়ের পোশাক। যার দাম নির্ধারণ করা হয়েছে সাতশত ৫০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা