× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসন্তে পোশাক কিনলে ঈদে ছাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৫:১২ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৮:০০ পিএম

বসন্তে পোশাক কিনলে ঈদে ছাড়

তরুণ প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তা। দেশি এ ফ্যাশন ব্র্যান্ডটি নিয়ে এলো বিশেষ আয়োজন ‘সোলাস্তা স্প্রিং ফ্যান্টাসি ২০২৩’। ক্রেতারা পাচ্ছেন প্রথমবার কিনলে দ্বিতীয়বার কেনায় ৫০ শতাংশ ছাড়।

‘সোলাস্তা স্প্রিং ফ্যান্টাসি ২০২৩’ সম্পর্কে প্রতিষ্ঠানটির সিইও শামসুল হক রিপন বলেন, এ বছর বসন্ত উৎসব, বৈশাখ ও ঈদ আসছে পরপর। তাই মানুষের কেনার ইচ্ছার ওপর ব্যয়ের সামর্থ্য কিছুটা প্রভাব ফেলবে বলে মনে হয়। এ চাপ কমাতে ‘সোলাস্তা’ ক্রেতাদের পাশে থাকার ইচ্ছা নিয়েই আয়োজন করেছে ‘স্প্রিং ফ্যান্টাসি’। এতে ফাল্গুন ও চৈত্রে গ্রাহক ‘সোলাস্তার’ পণ্য প্রথমবার কিনলে দ্বিতীয়বার কেনার ক্ষেত্রে পাবেন ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়। সোলাস্তার হেড অব ডিজাইন কাশফিয়া নেহরীন বলেন, নতুন ও নিজস্ব ডিজাইন নিয়ে সোলাস্তা পোশাকের নকশা করেছে স্প্রিং-সামারের জন্য। যার মধ্যে আছে প্রায় এক হাজার নকশা। কিছু নকশা এখন শপে মিলবে আর বেশিরভাগ নতুন নকশার পোশাক শপে যাবে রোজা শুরুর আগে।

দেশি ও ওয়েস্টার্ন দুুই ধরনের পোশাকের নকশা মিলবে শপগুলোয়; যা নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও বালক-বালিকারা ক্যারি করতে পারবেন নিজেদের রুচি অনুযায়ী। নারায়ণগঞ্জের বিবি রোড, ধানমন্ডি সাত মসজিদ রোডের ৯/এ ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সোলাস্তার নিজস্ব আউটলেটে মিলবে পণ্যগুলো। এ ছাড়া রয়েছে অনলাইনে কেনাকাটার সুযোগ। ভিজিট করতে পারেন www.solastabd.com-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা