× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশোর ফার্নিচারে কনকচাঁপা চাকমার শিল্পকর্ম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৬:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ইশো স্টোরে প্রদর্শিত হচ্ছে একুশে পদকজয়ী শিল্পী কনকচাঁপা চাকমার বিশেষভাবে ডিজাইনকৃত শিল্পকর্ম। তার কাজের মাধ্যমে ফুটে উঠেছে দেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারী। বুধবার ভিন্নধর্মী এ প্রদর্শনীর আয়োজন করে দেশের স্মার্ট ফার্নিচারের ব্র্যান্ড ইশো।

প্রথমবারের মতো বিখ্যাত চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার সঙ্গে মিলিতভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। কনকচাঁপা চাকমার মনোমুগ্ধকর ডিজাইনের মাধ্যমে চার শ্রেণির নারীকে শ্রদ্ধা জানানো হয়েছে। আধুনিক বাড়ির জন্য ইশোর চার নারী কালেকশন এ ডিজাইনকে তুলে ধরেছে। চার নারী সিরিজ নামে এ বিশেষ লিমিটেড-এডিশন কুশন কভার সেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে আধুনিক কর্মজীবী নারী, গৃহিণী, গার্মেন্ট কর্মী ও নৃতাত্ত্বিক আদিবাসী নারী।

বাঁ দিক থেকে একুশে পদকজয়ী চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা এবং ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন

স্বনামধন্য ভিজ্যুয়াল আর্টিস্ট কনকচাঁপা চাকমা তার চিত্রকর্মে বাংলাদেশি নারী ও নৃতাত্ত্বিক আদিবাসীদের জীবনকে চিত্রিত করার জন্য বিখ্যাত। চলতি বছরে একুশে পদক পান তিনি। সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য ও মানবাধিকারের মতো বিষয়গুলো তার চিত্রকর্মের মধ্যে গভীরভাবে ফুটে ওঠে। এসব চিত্রকর্মের অনেকটিতে তার শেকড়, আদিবাসী চাকমা জনগোষ্ঠীর চিত্রও উঠে আসে। 

পয়লা মার্চ ইশোর বারিধারায় ফ্ল্যাগশিপ স্টোরে চিত্রশিল্পীদের অংশগ্রহণে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চার নারী হোম কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চিত্রশিল্পে কনকচাঁপা চাকমার অবদান জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে। এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী এবং আর্ট কিউরেটর।

আরও পড়ুন : ঘরের কোণ

ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, চার নারী সিরিজ একটি লিমিটেড-এডিশন লাইফস্টাইল কালেকশন। বাংলাদেশের পরিচয় তুলে ধরেন এমন চার শ্রেণির নারীর চিত্রায়ণের মাধ্যমে একে জীবন্ত করে তুলেছেন কনকচাঁপা চাকমা। এমন একজন বিখ্যাত চিত্রশিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। এ কালেকশনের মাধ্যমে সবাই তার চিত্রকর্ম উপভোগ করার সুযোগ পাবেন।

আধুনিক বাড়িতে বৈচিত্র্য নিয়ে আসার লক্ষ্যে এই লিমিটেড-এডিশন সিরিজ ডিজাইন করা হয়েছে। বারিধারার ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইনে www.isho.com থেকে এ কালেকশনটি কেনা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা