× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

তেল ছাড়াই মজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম

তেল ছাড়াই মজা

রোজকার ব্যালেন্সড ডায়েটে যারা পরিমিত তেল গ্রহণ করতে চান, তাদের জন্য থাকছে তেল ছাড়া সুস্বাদু রান্না। মজাদার এমনই কিছু খাবারের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মাইশা সালেক এশা।

ফ্রুটস চাট

যা যা লাগবে : আঙুর আধা কাপ (ফালি করে কাটা), আপেল আধা কাপ (কিউব করে কাটা), বেদানা আধা কাপ, পাকা পেয়ারা আধা কাপ, কিশমিশ ১০/১২টি, কাজুবাদাম ৪/৫টি (কুচি করা), ধনিয়াপাতা কুচি ১ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১টি, মরিচের গুঁড়া ১ চা-চামচ ও চাট মসলা আধা চা-চামচ।

যেভাবে তৈরি করবেন 

ফল আর ড্রাই ফ্রুট্স এক সঙ্গে নিয়ে মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ধনিয়াপাতা কুচি দিয়ে গার্নিশ করলেই তৈরি হয়ে যাবে মজাদার অয়েল ফ্রি ফ্রুট চাট।

আরও পড়ুন: বাড়িতেই কেক কুকিজ

এয়ার ফ্রাইড চিকেন স্টিক

যা যা লাগবে : চিকেন ৪শ গ্রাম (লম্বা করে কাটা), আলু ২ কাপ (কুচি করে কাটা), মরিচের গুঁড়া ২ চা-চামচ, কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ ও লবণ ১ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে সয়া সস, আদা-রসুন বাটা ও সামান্য পানি দিয়ে মুরগির মাংসগুলো আধা সিদ্ধ করে নিতে হবে। এরপর মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ বাটা ও লবণ দিয়ে মাংসগুলো ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। কুচি করে রাখা আলু অল্প ময়দা ও লবণ দিয়ে মেরিনেট করে নিন। স্টিকে একটি করে মাংসের টুকরো নিয়ে ওপরে আলুর খামির দিয়ে চিকেন স্টিক রেডি করে নিতে হবে। এবার এয়ার ফ্রাইয়ারে ১০/১৫ মিনিট ফ্রাই করে নিলে তৈরি হয়ে যাবে অয়েল ফ্রি চিকেন স্টিক।

ভেজিটেবল স্টিমড মোমো

যা যা লাগবে : ময়দা ২ কাপ, মেল্টেড বাটার ৩ টেবিল চামচ, লবণ ২ চা-চামচ, চিনি আধা চা-চামচ, বাঁধাকপি আধা কাপ (কুচি করে কাটা), গাজর ১/৩ কাপ (কুচি করা), মুরগির মাংস আধা কাপ (সিদ্ধ), গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, আদা কুচি আধা চা-চামচ ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে পাত্রে ময়দার সঙ্গে বাটার, লবণ এবং সামান্য চিনি মিশিয়ে মোমো খামির তৈরি করে নিন। এরপর পুর তৈরির জন্য অন্য পাত্রে সবজি, মাংস ও সমস্ত মসলা মাখিয়ে ১-২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এতে সবজিগুলো নরম হয়ে আসবে। মেরিনেট হয়ে গেলে খামিরে পুর গুলো দিয়ে মোমো আকার তৈরি করে নিন। এবার স্ট্রিমার বা যেকোনো গরম পানির পাত্রে স্ট্রিম করে নিলেই তৈরি হয়ে যাবে অয়েল ফ্রি ভেজিটেবল স্ট্রিমড মোমো।

তাওয়া ফিশ কাবাব

যা যা লাগবে : রুই মাছ ২ কাপ (কিমা করা), মরিচ কুচি ২ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ ও বাটার ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি ননস্টিক পাত্রে মাছগুলো নিয়ে ফিশ সস, সয়া সস, আদা-রসুন বাটা এবং সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পানি দিতে হবে সামান্য যেন শুকিয়ে যায় এবং মাংসের মিশ্রণটি মাখা মাখা হয়ে আসে। এরপর ঠান্ডা হলে গুঁড়া ও কুচি করা মরিচ, লবণ এবং বিস্কুটের গুঁড়া দিয়ে কাবাব তৈরি করে নিতে হবে। ননস্টিক ফ্রাই পেনে সামান্য বাটার ব্রাশ করে কাবাবগুলো হালকা সেঁকে নিন। তৈরি হয়ে যাবে অয়েল ফ্রি তাওয়া ফিশ কাবাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা