যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬ পিএম
পারফিউম ব্যবহারের পদ্ধতি
পারফিউমের সুগন্ধ মানেই মন ভালো হয়ে যাওয়া। কাজের চাপের মধ্যেও সারাদিন ফ্রেশ থাকতে, আত্মবিশ্বাসী থাকতে পারফিউম ভীষণই সাহায্য করে। তাই অধিকাংশ মানুষই বিভিন্ন সময়ে পারফিউম ব্যবহার করে থাকেন। কিন্তু এই সুগন্ধ বেশিক্ষণ কী করে থাকবে তা অনেকেই জানেন না। সারাদিন এই সুগন্ধি আপনার সঙ্গে থাকবে কিছু সহজ টিপস ফলো করলেই। চলুন তাহলে জেনে নিই কী কী উপায়ে পারফিউম ব্যবহার করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হবে।
গোসলের পরেই ব্যবহার করুন : গোসল শেষ করে সুগন্ধি ব্যবহার করলে তার গন্ধ অনেকক্ষণ থাকে। কারণ এই সময় আমাদের শরীরের লোমকূপ খোলা থাকে। ভেজা ত্বক বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখে। তাই গোসল করে বেরিয়েই সুগন্ধি ব্যবহার করতে পারেন।
পালস পয়েন্টে ব্যবহার করুন : সুগন্ধি সবসময় পালস পয়েন্ট বা নাড়ির স্পন্দনে ব্যবহার করুন। কারণ এই জায়গাগুলো সবসময় উষ্ণ থাকে এবং এখান থেকে অনেকক্ষণ ধরে সুগন্ধ বের হয়।
চুলে স্প্রে করুন : চুল অনেকক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে। তাই চুলে সামান্য পারফিউম স্প্রে করুন। যা আপনার সারা শরীরে ছড়িয়ে যাবে ও সুগন্ধ অনেকক্ষণ থাকবে।
পারফিউম ঘষবেন না : হাতের কব্জিতে পারফিউম দেওয়ার পর অনেকেই এটা করে থাকেন। কিন্তু এটা ভুল অভ্যাস, কখনই সুগন্ধি ঘষবেন না। এ ভাবে পারফিউম ঘষলে তার গঠন ভেঙে যায়। সঠিক গন্ধ পাওয়া যায় না এবং দীর্ঘস্থায়ী হয় না। তাই পারফিউম লাগানোর পর কখনই সেটা ঘষবেন না।
প্রবা/দেবি