× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনামনিদের খাবার-দাবারে সতর্কতা

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৭:০৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৭:১৫ পিএম

সোনামনিদের খাবার-দাবারে সতর্কতা

শিশুদের হজম ক্ষমতা বড়দের চেয়ে আলাদা। তাই খাবারের তালিকা অন্যদের তুলনায় সব সময় ভিন্ন হয়। তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে খাবার তালিকা নিয়ে সচেতন হতে হবে। আর এই ব্যাপারগুলো ভালো বোঝেন শিশুর বাবা-মা। তাই শিশুর মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়াটা তাদেরই দায়িত্ব। 

তবে অনেক সময় শিশুর আবদারের কারণে ক্ষতিকর অনেক খাবার আমরা তাকে খাইয়ে থাকি। কিন্তু মনে রাখতে হবে শিশুর জন্য ক্ষতিকর এমন খাবার কখনোই খাওয়ানো যাবে না। 

আসুন জেনে নিই শিশুর খাদ্য তালিকা সম্বন্ধে-  

অনেক অভিভাবক আছেন শিশুদের একই ধরনের খাবার খেতে দেন। যা ঠিক নয়। তাদের খাবার রেসিপিতে ভিন্নতা আনুন। সপ্তাহে সাত দিন শিশুদের খাবারের তালিকা করে বিভিন্ন জাতীয় খাবার দিতে পারেন।

শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শারীরিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার দিতে হবে। ডাল, ভাত, রুটি, সবজি বা মাংসের খিচুড়ি শিশুর সব ধরনের চাহিদা পূরণ করতে পারে। তাই নিশ্চিতে শিশুকে এসব খাবার খাওয়াতে পারেন।

এ ছাড়া ভাতের সঙ্গে ঘি, আচার জাতীয় খাবার দিতে পারেন। কেক, পুডিং, পায়েস, এসব খাবার বাসায় তৈরি করে খাওয়াতে পারেন।   


মুখরোচক খাবার না হলে শিশুরা যেন খেতে চায় না। তাই অনেক অভিভাবকই যেন নিরুপায় হয়ে শিশুর হাতে তুলে দিচ্ছেন বাইরের খাবার। বিভিন্ন চিপস থেকে শুরু জাঙ্ক ফুড কোনো কিছুতেই যেন মানা নেই!  তবে এভাবে চলতে থাকলে শিশুর শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। 

ফ্রেঞ্চ ফ্রাই, প্রক্রিয়াজাত মাংস, কোমল পানীয়, মধু, নুডলস, পনির, পাস্তা, হিমায়িত বিভিন্ন খাবার  শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। 

প্রবা/দেবি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা