× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সি-তে ভালোবাসা দিবসের আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৫ পিএম

ঢাকা রিজেন্সি-তে ভালোবাসা দিবসের আয়োজন

ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে চলছে নানা আয়োজন। ফাল্গুন উৎসব এবং ভালোবাসা দিবসকে ঘিরে রয়েছে অনেক পরিকল্পনা। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে হোটেলটি আয়োজন করেছে 'ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন'। 

দিনটিকে ঘিরে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে গিটার আর মিষ্টি সুরের মূর্ছনায় উৎসবের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সিগনেচার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন-এ কাপলদের জন্য থাকবে বার-বি-কিউ বুফে ডিনারের ব্যবস্থা। যার জন্য গুনতে হবে ৮ হাজার ৫ শত ৮৫ টাকা। এছাড়া আকর্ষণ হিসেবে আরও থাকছে কাপলদের জন্য ভ্যালেন্টাইন ড্রিংক ও হার্ট শেপ স্পেশাল কেক। সঙ্গে মোমবাতির হালকা স্নিগ্ধ আভায় লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। 

দিনটিকে স্মরণীয় রাখতে থাকছে ছবি তোলার সজ্জিত ফটোবুথ। যেখানে অতিথিরা ছবি তোলার পরই পাবেন ফ্রেমসহ ইনস্ট্যান্ট ফটো। সেরা কাপলের জন্য রিওয়ার্ড হিসেবে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। ঢাকা রিজেন্সি-র রেস্টুরেন্ট গ্রান্ডিওস অফার করছে বুফে ডিনার ৪ হাজার ৯ শত ৯৯ টাকায়। সিলেক্টিভ কার্ড হোল্ডার, ফ্যান গ্রূপ এবং প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য থাকছে একটি কিনলে অন্যটি পাবেন বিনামূল্যে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা