× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেল সারিনায় দাওয়াত-ই-মুঘল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:২৯ পিএম

হোটেল সারিনায় দাওয়াত-ই-মুঘল

ঢাকার পাঁচতারকা হোটেল সারিনায় শুরু হয়েছে দাওয়াত-ই-মুঘল’ নামে খাবারের উৎসব। গত বুধবার থেকে শুরু হওয়া খাবারের আয়োজনটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন খাঁটি মুঘলাই খাবারের স্বাদ। অভিজ্ঞ মাল্টি-কুইজিন বিশেষজ্ঞ শেফ কুলদীপ ভট্টাচার্য রাজকীয় এসব খাবারের তত্ত্বাবধান করেছেন।

মুঘলরা সারা বিশ্বে তাদের শক্তি, স্থাপত্য এবং খাদ্য অনুরাগের জন্য বিখ্যাত ছিল। তাদের খাবারে বিশেষত্ব হলো খাবারে মাংসের ব্যবহার, রাজকীয় সুগন্ধ এবং সূক্ষ্ম পরিমাণ মশলা। দুধ বা ক্রিম ব্যবহার তাদের খাবারে অন্যতম অনুষঙ্গ। যা প্রতিটি খাবারকে করেছে সমৃদ্ধ। মুঘল খাবারের মধ্যে রয়েছে বিরিয়ানি, পাসান্দা, কোরমা, পোলাও, কাবাব, টিক্কা, গরম ও মশলাদার শোর্বা (স্যুপ), পেরা এবং সুস্বাদু ডেজার্ট। রাজকীয় ইতিহাসকে মাথায় রেখে দাওয়াত-ই-মুঘলের মেনুটি একশর বেশি আইটেম রাখা হয়েছে। আইটেমের ধরন অনুসারে আলাদা আলাদা কাউন্টারে সাজানো হয়েছে। মুঘলাই আইটেমে রয়েছে একটি লাইভ স্টেশন। পাশাপাশি আনলিমিটেড আইসক্রিম কর্নার।

১০ দিনব্যাপী খাদ্য উৎসব একটি চক্রাকার মেনু নিয়ে আসছে যাতে অতিথিরা মুঘল খাদ্য-ঐতিহ্যের বিভিন্ন বৈচিত্র্য উপভোগ করতে পারেন। মুঘল সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে উৎসবে শরবত হিসেবে থাকছে গুলাব লস্সি, খুস শরবত, মিষ্টি লস্সি, রুহ আফজা, বাদামি লস্সি ইত্যাদি। দহি ভাদা, পাপড়ি চাট, চিকেন শোর্বা, তরকারির কাউন্টার রয়েছে। ড্রেসিং এবং মশলাসহ সালাদগুলোর রয়েছে দুর্দান্ত স্প্রেডও। হোটেল সারিনা ঢাকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং সৈয়দ মেহেরান হোসাইন জানান, স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল, পাস্তা লা ফিয়েস্তা এবং ভোজে বাঙালি-এর মতো সফল ফুড ফেস্টের পর এবার আয়োজন করল দাওয়াত-ই-মুঘল। দারুন এই খাবারের আয়োজন ভোজন রসিকদের জন্য নতুন একটু সুযোগ করে দিয়েছে।

মুঘলদের যেমন মাংসের প্রতি ভালো লাগা ছিল তেমনি মাংসের অনেক বিকল্পও পছন্দ করতেন। মেনুতে আছে নুরানি মুরঘ, হরিয়ালী মাছলি চমন, মুরঘ মুসাল্লাম, তন্দুরি মাছলি, চিকেন জালি, মাটন শামি, চিকেন আফগানি, বিফ বিহারি, বিফ চ্যাপ তন্দুরি সবজি, মাটন শিখামপুরি, চিকেন তন্দুরি, বিফ গালুটি কাবাব ইত্যাদি। আরও থাকছে পনির কুলচা, স্টিমড রাইস, আওধি বিরিয়ানি, বিফ কোফতা নাজাকাত কারি, মাটন আলু কারি, মুরঘ জাফরানি কোরমা, ফিশ টিক্কা মসলা, ভেজিটেবল দো পায়জা, সুলতানি ডাল, কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস পাসান্দা, নিজামি গোশত। মেথি মাছলি মসলা, ধুঙ্গারে বাঘান, ডাল মাখানি, রসুন নান, স্টিমড রাইস, মোরগ পোলাও, বিফ আলু কারি, মাটন দো পায়জা, চিকেন রোস্ট, কোরমা গ্রেভিতে মাহি কোফতা, আলু আকবরী, ডাল মাখানি, চিকেন রাগআউট রয়েছে। লাইভ স্টেশনে থাকবে কারমি কাবাব, মাটন সিখ কাবাব, আইকেন হরিয়ালী তন্দুরি, বিফ চাপলি, চিকেন চ্যাপ, হারা ভারা কাবাব, চিকেন জালি, মাটন শামি, চিকেন আফগানি, বিফ বিহারি, বিফ চ্যাপ, চিকেন বটি, মাটন কাকোরি, চিকেন তন্দুরি ইত্যাদি। ডেজার্ট বিভাগে একটি মিষ্টি শেষের জন্য, জর্দা, চানা ডাল বরফি, সুজি হালওয়া, জালেবি, ফিরনি, ডাবল কা মিঠা, আনানস কা মুজাফফর, গাজর বরফি, আত্তে কা হালওয়া জালেবি, ফিরনি শাহী টুকদা ইত্যাদি থাকবে। এই সমস্ত সুস্বাদু আইটেম ছাড়াও অতিথিদের জন্য কিছু আন্তর্জাতিক আইটেমও থাকবে, যারা নিয়মিত কিছু খেতে পছন্দ করবেন। প্রতিদিন সন্ধ্য সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকবে এই আয়োজন। সঙ্গে থাকছে লাইভ মিউজিকের ব্যবস্থা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা