× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফোর্ডের গাড়ি আনল পরিবেশক প্রতিষ্ঠান এমঅ্যান্ডইউ মোটরস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৫:১৯ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:২৩ পিএম

ফোর্ডের গাড়ি আনল পরিবেশক প্রতিষ্ঠান এমঅ্যান্ডইউ মোটরস

দেশের বাজারে ফোর্ডের গাড়ি নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান এমঅ্যান্ডইউ মোটরস লিমিটেড। গত বুধবার ফোর্ডের নতুন শোরুম উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে তাদের নতুন উন্নত প্রযুক্তিসম্পন্ন ৭ সিটের ফ্ল্যাগশিপ ভেহিকেল ফোর্ড নেক্সট-জেন এভারেস্টের যাত্রা শুরু করে।

নেক্সট-জেন ফোর্ড এভারেস্টে এপ্রিমিয়াম ইঞ্জিনের ব্যবহার করা হয়। গাড়িটির টোয়িং, হাউলিং এবং অফ-রোডিংয়ের জন্য পর্যাপ্ত শক্তি ও টর্ক সরবরাহ করে। এটিতে বি২০ বায়োডিজেলের সক্ষমতার সঙ্গে ২১৩ পিএসসহ একটি ১০ স্পিড সিলেক্ট শিফট অটোম্যাটিক ট্রান্সমিশন রয়েছে। ফলে অল্প সময় ৫০০ নিউটন মিটার টর্ক সরবরাহ করতে পারে। নেক্সট-জেন ফোর্ড এভারেস্ট জ্বালানি সঠিক ও সম্পূর্ণভাবে ব্যবহার করে। সেই সঙ্গে যেকোনো রাস্তা মোকাবিলা করার জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাচ্ছন্দ প্রদান করার পাশাপাশি বাই টার্বো ইঞ্জিন এভারেস্টের টোয়িং ক্ষমতাকে ৩,১০০ কেজি পর্যন্ত বাড়িয়ে দেয়। এ ছাড়াও গাড়িটি ৮০০ মিলিমিটার গভীর পানিতে চলতে সক্ষম এবং টেরাইন ম্যানেজমেন্ট সিস্টেমটি যেকোনো পরিবেশে, যেকোনো আবহাওয়ায় মানানসই ও কার্যক্ষমতার পরিচয় দিতে পারে।

নতুন এভারেস্টের স্পেসিয়াস প্রিমিয়াম ইন্টেরিয়রে ৭ সিটের লেআউট ও কনট্রাস্ট স্টিচিং রয়েছে। শ্যাডো ক্রোম হাইলাইটগুলো ছাড়াও অ্যাডভেঞ্চার-রেডি ফোর্ড এভারেস্টে থাকছে মোট সাতটি এয়ারব্যাগ। তাদের শোরুম রয়েছে তেজগাঁওয়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা