যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১৪:৪৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২২ ১৫:০৭ পিএম
দেশীদশের উদ্যোক্তারা
দেশীয় পোশাকের প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ দেশীদশ পূর্ণ করেছে তেরো বছর। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটির দেশী দশ প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। এ সময় অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোক্তা, আগস্ট মাস জুড়ে নির্দিষ্ট কেনাকাটায় ক্রেতাদের জন্য উপহার হিসেবে থাকছে ৫০০, ৮০০ ও ১ হাজার টাকার গিফট কার্ড।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দেশীদশ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস, অভিনেত্রী নাজিফা তুষি ও শাহনাজ খুশী, পরিচালক মেজবাহুর রহমান সুমনসহ অনেকে। অনুষ্ঠানে চলচ্চিত্র হাওয়া'র উপস্থিত কলাকুশলীরা গান গেয়ে শোনান উপস্থিত ক্রেতা-দর্শকদের।

দেশীদশের সংশ্লিষ্টরা দীর্ঘ এই পথচলায় সঙ্গী হওয়ার জন্য ক্রেতা সাধারণদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জানান, উদ্যোক্তা, ডিজাইনার ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই আয়োজন করা হয়েছে।
দেশীদশ প্রাঙ্গণে একই সঙ্গে পাওয়া যাবে ফ্যাশন হাউজ নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি'স নতুন সব পোশাকের সম্ভার।
প্রবা/টিআই/