× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য মেলায় মিলবে আকিজ এসেনসিয়ালস পণ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম

বাণিজ্য মেলায় মিলবে আকিজ এসেনসিয়ালস পণ্য

আকিজ রিসোর্সের ফুড কমোডিটি বিজনেস ইউনিট আকিজ এসেনসিয়ালস। প্রতিষ্ঠানটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ (ডিআইটিএফ)-এ দুটি অফিশিয়াল স্টল দিয়েছে। যেখানে ক্রেতারা পাবেন আকর্ষণীয় মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ। 

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ডিআইটিএফ ২০২৩। চলতি মাসের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাণিজ্য মেলার ২৭তম আসর এটি। যেখানে দেশের অনেক ব্র্যান্ড এবং সেলারসহ ভারত, কোরিয়া ও সিঙ্গাপুরের ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন। মেলায় আকিজ এসেনসিয়ালসের প্রোডাক্ট স্টল (হল বি, স্টল : পিএস-৫৫) এবং ফুড স্টলে (ফুড কোর্ট, স্টল: ১৪)। স্টলে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় বান্ডেল অফার। সঙ্গে প্রতিটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা। 

প্রতিষ্ঠানটির রিসোর্সের সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. রেজওয়ান উল্লাহ খান বলেন, কয়েক মাস ধরে এফএমসিজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় বাজারে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এ কারণেই ক্রেতাসাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ পেলেই তা লুফে নিচ্ছেন। ২০২০ সালে এসেনসিয়াল ইউনিট চালুর সময়ে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিলে বাংলাদেশের জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মানসম্মত পণ্য দ্বারা পূরণ করা। এ বিষয়টি ডিআইটিএফ-২০২৩-এ আমাদের পণ্য সমাহারের বান্ডেল অফারটি নিয়ে আসতে ভূমিকা রেখেছে। যার মাধ্যমে ক্রেতারা কষ্টার্জিত অর্থের সর্বোত্তম ব্যবহার করে সেরা মানের প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।   

স্টলে মিলবে এসেনসিয়াল বান্ডেল অফারে চিনিগুড়া চাল, ফর্টিফাইড সয়াবিন তেল, ময়দা, আয়োডিনযুক্ত লবণ, পরিশোধিত চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মসুর ডালের বান্ডেলের বাজারমূল্য ৮২২ টাকার পরিবর্তে মাত্র ৭২০ টাকা। এ ছাড়াও প্রতিটি পণ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। মেলা উপলক্ষে আকিজ এসেনসিয়ালসের ফুড স্টলে দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাকস, ডেজার্ট ও বেকারি পণ্য। যার সবগুলোই এসেনসিয়ালসের নিজস্ব পণ্য দিয়ে তৈরি। স্টলগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া স্টল ৮টা পর্যন্ত খোলা থাকবে)। আরো তথ্য জানতে যোগাযোগ করুন ০৮০০-০৫৫৫৭৭৭ নম্বরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা