× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্ল্যাক ওয়্যার মুভির ওয়্যারড্রব পার্টনার টুয়েলভ ক্লদিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৯:২০ পিএম

ব্ল্যাক ওয়্যার মুভির ওয়্যারড্রব পার্টনার টুয়েলভ ক্লদিং

আগামীকাল ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিম পার্ট-২-ব্ল্যাক ওয়্যার মুভি। যার ওয়্যারড্রব পার্টনার দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। ফ্যাশন হাউজটি এনেছে কাস্টমাইজড টি-শার্ট ব্ল্যাক ওয়্যার। 

দেশবিরোধী নানা কর্মকাণ্ডকে রুখতে পুলিশের থ্রিলার মিশন নিয়ে তৈরি মুভিটির নাম-সংবলিত টি-শার্টের ডিজাইন করেছে টুয়েলভ। দেশীয় এই ফ্যাশন ব্র্যান্ডের বনশ্রী আউটলেটে আজ বিকালে মুভির ডিজাইন-সংবলিত কাস্টমাইজড টি-শার্ট উন্মোচন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীসহ মুভির অন্যান্য কলাকুশলীব। মুভিটি পরিচালনা করেছেন সানি সারোয়ার।

অনুষ্ঠানে আরেফিন শুভ বলেন, ’একটু থ্রিলার বেইজড মুভি হওয়ায় ব্যাপক সাড়া পাচ্ছি। আর টুয়েলভের মতো ব্র‌্যান্ডকে পাশে পেয়ে দারুণ লাগছে।’

চিত্রনায়িকা ঐশী বলেন, ’দর্শকরা থ্রিলার বেইজড মুভি পছন্দ করে, এটা সে ধরনের। সঙ্গে মুভির নামানুসারে টি-শার্টও দিচ্ছে টুয়েলভ। অনেক ভালো লাগছে।’

এ ছাড়া ছবিটির পরিচালক সানি সানোয়ার বলেন, ছবিটি তরুণ প্রজন্মের জন্য দারুণ উদ্দীপক হিসেবে কাজ করবে। আর তরুণদের ফ্যাশন চাহিদার কথা মাথায় রেখে আমাদের ক্লদিং পার্টনার বাজারে এনেছে নাম-সংবলিত টি-শার্ট। এখন এই টি-শার্ট পরেই ছবিটি দেখতে সবাই হলে যাবে।’ 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল্লাহ হিল রাকিব বলেন, ’তরুণদের ফ্যাশন সচেতনতাকে মাথায় রেখেই বাজারে আনা হয়েছে এই টি-শার্ট। ব্ল্যাক ওয়্যার টি-শার্ট যেমন সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকবে, ঠিক মুভিটিও দর্শক জনপ্রিয়তা পাবে আশাকরি।’ 

টুয়েলভের সব আউটলেটে পাওয়া যাবে এই টি-শার্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা