× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওজন কমাতে হালকা নাশতার রেসিপি

মনির হোসেন রনি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:৪০ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৪২ পিএম

দিনের শুরুতে হালকা খাবারের অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ

দিনের শুরুতে হালকা খাবারের অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ

প্রবাদ আছেসকালের খাবার খাও রাজার মতো, দুপুরের খাবার খাও রাজকুমারের মতো আর রাতের খাবার খাও একজন দরিদ্রের মতো। এ প্রবাদ মেনে আপনি রাজভোগ দিয়ে দিন শুরু করবেন না যেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাতে হালকা খাবার যতটা না প্রয়োজন, তার চেয়ে গুরুত্বপূর্ণ দিনের শুরুতে হালকা খাবারের অভ্যাস গড়ে তোলা।

প্রথমে নিশ্চিত হতে হবে, আপনার খাবারের তালিকায় পুষ্টিকর ও একটি পরিপূর্ণ খাদ্য আছে কি না। কিছু হালকা ও স্বাস্থ্যকর সকালের নাশতা আপনি চাইলে সহজেই প্রস্তুত করতে পারেন।

১. মিক্সড ওটস

প্রথমে একটি কাচের বক্সে কিছু ওটস ও চিয়া সিড একত্রে রাখুন। তারপর অল্প টকদই ও ভ্যানিলার নির্যাসের সঙ্গে পরিমাণমতো দুধ ও চিনি মিশিয়ে নিতে হবে। সব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে কমপক্ষে ২ ঘণ্টা ঢেকে রাখতে রাখুন। তারপর  রাতে ফ্রিজে রেখে পরদিন সকালে খেতে পারেন। কিছু বাদাম ও ফল যোগ করলে এতে বাড়তি স্বাদ পাওয়া যাবে।

 সবজির সমন্বয়ে ডিমের ওমলেট

২. সবজি দিয়ে ডিমের ওমলেট

শুরুতে তেল গরম করে  তাতে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা কষিয়ে নিন। মসলাগুলো ভালোভাবে কষিয়ে বাদামি করে নিন। লবণ, গাজর, মাশরুম, ব্রুকলি ও পেঁয়াজ কুচি দিন। ২ মিনিট নাড়ুন। সবজিগুলো এ সময় আলাদা রাখুন। আরেকটি পাত্রে মাখনের সঙ্গে ওই সবজি ও মসলা ঢালুন। তাতে যোগ করুন ফেটে রাখা ডিম। একটু ভাজা হলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে ডিমের ওমলেট।

সবজি পরোটা

৩. মিক্সড ভেজিটেবল পরোটা

শুরুতে একটি বড় পাত্রে গমের ময়দা নিন। ময়দার সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে মন্ড তৈরি করুন। এরপর কিছুক্ষণ রেখে সবজি সেদ্ধ করে তা দিয়ে মন্ড তৈরি করুন। সেই মন্ডে কিছু মসলা ও আদা-রসুন যোগ করুন। ময়দার মন্ডে সবজির মন্ড মিশিয়ে পরোটা তৈরি করে  ভাজুন। ব্যস, হয়ে গেল মিক্সড ভেজিটেবল পরোটা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা