× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠান্ডায় গরম গরম স্যুপ

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম

ঠান্ডায় গরম গরম স্যুপ

হঠাৎ শীতের তীব্র উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। এই সময়ে গরম স্যুপ একটি মজার ও স্বাস্থ্যকর খাবার। তা ছাড়া যারা ঠান্ডার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুব উপাদেয় ও পুষ্টিকর। চলুন জেনে নিই চটজলদি হেলদি চিকেন স্যুপ বানানোর রেসিপি।

উপকরণ : বোনলেস চিকেন ব্রেস্ট (কিউব কাটা) ৪০০ গ্রাম, স্টক (চিকেন) ৪ কাপ ,অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুনকুচি ১/২ চা-চামচ, ছোট করে কাটা পেয়াঁজ ১টি, গাজর ১টি, মাশরুম স্লাইস ৪টি, কুচি করা সেলারি ১/২ কাপ, লিক কুচি ১/৪ কাপ, রোজমেরি অল্প, পার্সলে কুচি ১ টেবিল চামচ, ১টি লেবুর রস, ড্রায়েড থাইম ও অরেগ্যানো ১/২ চা-চামচ, তেজপাতা ১টি, লবণ ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।

প্রণালি : ননস্টিক কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে চিকেন দিয়ে দিন। এবার ওতে লবণ, মরিচগুঁড়া ও রোজমেরি ছড়িয়ে দুই পিঠ হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। বাকি তেল গরম করে একে একে পেয়াঁজ, সেলারি, লিক, গাজর ছেড়ে নাড়তে থাকুন। নরম ও হালকা লালচে রং ধরলে থাইম-অরিগ্যানো ছড়িয়ে ১ মিনিট কষে স্টক, লবণ, মরিচগুঁড়া, তেজপাতা এবং চিকেন দিয়ে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে ১০ মিনিট রান্না করুন। চিকেন সেদ্ধ হলে পার্সলে কুচি ও লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা